1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
রোকেয়া দিবসে যশোরের বাঘারপাড়ায় ৫ জয়িতাকে সম্মাননা - bdtelegraph24.com
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনাম :
পশ্চিম তীর পূর্ণাঙ্গ অবরুদ্ধ করার নির্দেশ দিলেন নেতানিয়াহু সৌদি আরবের কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী কুড়িগ্রামে শাবলের আঘাতে চাচিকে হত্যা, আহত ৩ ভারত থেকে আমদানিকৃত ১৩৫ টন চালে বিষাক্ত আফলাটক্সিনের অস্তিত্ব টঙ্গীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ বাবা-মায়ের পর কন্যার মৃ/ত্যু সাজেকে পর্যটক ও নিরাপত্তাবাহিনীর ওপর হামলার নিন্দা পিসিসিপির বাঘারপাড়ায় ৩ খাতে সরকারি উন্নয়ন বরাদ্দ পেল খানপুর গ্রাম চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ৫ স্থানে বাইপাস ও ফ্লাইওভার নির্মাণের পরিকল্পনা রাঙামাটিতে বাস থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধার, আটক ২ জুমার দিন দোয়া কবুলের মুহুর্তে যে দোয়া বেশি বেশি পড়তে হবে

রোকেয়া দিবসে যশোরের বাঘারপাড়ায় ৫ জয়িতাকে সম্মাননা

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১
  • ৩৮৯ জন খবরটি পড়েছেন

“নারী নির্যাতন বন্ধ করি, কমলা রঙ্গের বিশ্ব গড়ি” এই প্রতিপাদ্যেকে সামনে রেখে যশোরের বাঘারপাড়ায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন করা হয়েছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বৃহস্পতিবার সকালে এ উপলক্ষে জয়িতা অন্বেষণে বাংলাদেশ কার্যক্রমের আওতায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে আলোচনা সভা ও জয়িতাদের সম্মাননা প্রদান করা হয়।

উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তানিয়া আফরোজ। সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ভিক্টোরিয়া পারভিন সাথী, ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ, মহিলা ভাইস চেয়ারম্যান বিথীকা বিশ্বাস, মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস লাবনী।

এসময় আরোও উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা পলাশ বালা, কৃষি কর্মকর্তা রহুল আমীন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শরিফুল ইসলাম, মেডিকেল অফিসার ডা. শাহ আলম রুবেল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামসুন নাহার প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমাজসেবা কর্মকর্তা এটিএম মাসুদ হোসেন।

আলোচনা সভা শেষে ৫ জন জয়িতাকে সম্মাননা প্রদান করা হয়। তারা হলেন, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনের জন্য কুলসুম বিবি, শিক্ষা ও চাকুরীর ক্ষেত্রে সাফল্য অর্জনের জন্য নাসরিন আক্তার, সফল জননী হিসেবে নুরজাহান বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যামে জীবন পরিচালনার জন্য বিউটি খাতুন ও সমাজ উন্নয়নে অসমান্য অবদান রাখার জন্য মিরা পাঠক।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar