1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বাঘারপাড়ার খাজুরায় ৫ লাখ টাকার কারেন্ট জাল জব্দ - bdtelegraph24.com
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
শিরোনাম :
দিল্লিতে স্কুলের ভেতরে দ্বাদশ শ্রেণির ছাত্রীর আত্মহনন গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা: আহত ২, অভিযানে পুলিশ ইরান থেকে ফেরার পথে কিউবার ব্যবস্থা নেব-ট্রাম্প সাদপন্থিদের ইজতেমা ময়দান ব্যবহারের অনুমতি না দেওয়ার দাবি ওলামা-মাশায়েখদের শ্যামনগরে জেলেখালি ভাই ভাই সংঘের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বেচ্ছাসেবীদের মিলনমেলা খুলনায় তিন মণ ঘোড়ার মাংসসহ বিক্রেতা আটক, কারাদণ্ড পারস্য উপসাগরে মার্কিন সামরিক জাহাজ প্রবেশ করতে দেওয়া হবে না: ইরান প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ পাঠ্যবই লোহাগাড়ার বটতলী শহরে ময়লার ভাগাড়, পরিচ্ছন্নতা নিয়ে ব্যবসায়ীদের ক্ষোভ মানিকগঞ্জে তিন সড়কের উন্নয়ন কাজ উদ্বোধন করলেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা

বাঘারপাড়ার খাজুরায় ৫ লাখ টাকার কারেন্ট জাল জব্দ

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১
  • ৪০২ জন খবরটি পড়েছেন

যশোরের বাঘারপাড়ার খাজুরা বাজারে অভিযান চালিয়ে প্রায় ৫ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় অবৈধ জাল বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে ৭ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। পরে জব্দ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

রোববার (১৯ ডিসেম্বর) বিকেলে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা জান্নাত এ অভিযান পরিচালনা করেন। এ সময় উপজেলা মৎস কর্মকর্তা পলাশ বালা, খাজুরা পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক আলমগীর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ফারজানা জান্নাত জানান, খাজুরা বাজারে অবৈধ কারেন্ট জাল বিক্রি হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় ৩০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। যার আনুমানিক মূল্য প্রায় ৫ লাখ টাকা।

এ সময় অবৈধ জাল বিক্রির দায়ে ব্যবসায়ী মেহেদী হাসানকে ৫ হাজার ও শামরুজ হোসেনকে ২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। তবে ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে সিরাজ নামে এক অবৈধ জাল ব্যবসায়ী পালিয়ে যান।

অভিযান শেষে জব্দকৃত জালগুলো ঈদগাহ মাঠে চিত্রা নদীর পাড়ে প্রকাশ্যে পুড়িয়ে ধ্বংস করা হয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar