1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
স্ত্রীকে পুড়িয়ে হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার - bdtelegraph24.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

স্ত্রীকে পুড়িয়ে হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৭ এপ্রিল, ২০২২
  • ২১৫ জন খবরটি পড়েছেন
ছবি-বিডিটেলিগ্রাফ

স্টাফ রিপোর্টার।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

অভয়নগরে মো. আব্দুল্লাহ (৩০) নামে মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১৭ এপ্রিল) দুপুরে অভয়নগর থানায় এক প্রেস ব্রিফিংয়ে আসামি গ্রেফতারের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করা হয়।

আসামি মো. আব্দুল্লাহ উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের সিংগাড়ী গ্রামের মো. ইঞ্জিল সরদারের ছেলে।

যশোর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (খ সার্কেল) মুকিত সরকার প্রেস ব্রিফিংয়ে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৬ এপ্রিল) রাতে ঢাকার আশুলিয়া থানার কুটুরিয়া গ্রাম থেকে মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. আব্দুল্লাহকে গ্রেফতার করা হয়। আসামি আব্দুল্লাহ ২০০৮ সালের ১৫ জানুয়ারি রাতে অভয়নগর উপজেলার সিংগাড়ী গ্রামে নিজ ঘরের ভেতর স্ত্রী সবুরা বেগমকে (১৮) পুড়িয়ে হত্যা করেন। পরদিন নিহত সবুরা বেগমের বাবা সামছুর শেখ বাদি হয়ে জামাই আব্দুল্লাহর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।’

তিনি আরও বলেন, ‘হত্যাকান্ডের পর আসামি আব্দুল্লাহ পলাতক ছিলেন। ২০১৯ সালে যশোর নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল ১ আদালত আসামির বিরুদ্ধে মৃত্যুদন্ডের রায় ঘোষণা করেন। এরপর থেকে পলাতক আসামি আব্দুল্লাহকে গ্রেফতারের চেষ্টা চালায় পুলিশ। অবশেষে শনিবার রাতে ঢাকার আশুলিয়া থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আসামিকে অভয়নগর থানা হেফাজতে রাখা হয়েছে।’

প্রেস ব্রিফিং

প্রেস ব্রিফিং চলাকালে উপস্থিত ছিলেন, যশোর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) বেলাল হোসাইন, অভয়নগর থানার ওসি একেএম শামীম হাসান, এসআই অভিজিৎ সিংহ রায়, এসআই শাহ আলম, যশোর সাইবার ক্রাইমের এএসআই আব্দুল মতিন প্রমুখ।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar