1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শ্রীলঙ্কায় আবারও জরুরি অবস্থা ঘোষণা - bdtelegraph24.com
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন

শ্রীলঙ্কায় আবারও জরুরি অবস্থা ঘোষণা

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৭ মে, ২০২২
  • ৪৪৭ জন খবরটি পড়েছেন
National flags of srilanka

শ্রীলঙ্কায় শুক্রবার দিবাগত রাত ১২টা থেকে জরুরি অবস্থা কার্যকরের ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে। নিজেদের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকটের মধ্যদিয়ে যাচ্ছে শ্রীলংকা। সরকারের পদত্যাগের দাবিতে আন্দোলন চলছে দীর্ঘদিন ধরে। শুক্রবারও রাজপথে অন্তর্বাস প্রদর্শন করে বিক্ষোভ করেছে সাধারণ মানুষ। পরিস্থিতি সামাল দিতেই জরুরি অবস্থা ঘোষণা করলেন প্রেসিডেন্ট।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

অর্থনৈতিক দুরবস্থা মোকাবেলায় সরকার কার্যত কোনো পদক্ষেপ নিতে না পারায় দিনকে দিন খারাপ হচ্ছে পরিস্থিতি। মানুষের হাতে টাকা নেই। খাদ্য ও ওষুধসহ জরুরি পণ্য বিদেশ থেকে আমদানী করার সামর্থ্য নেই সরকারের। বাংলাদেশসহ বিভিন্ন দেশ নগদ ও পণ্য সহায়তা দিয়ে শ্রীলংকাকে সাহায্য করছে।
দেশটির দেউলিয়া অবস্থার জন্য অনেকেই রাজাপাকসে সরকারের দুর্নীতি, উচ্চাকাক্সক্ষা ও স্বজনপ্রীতিকে দায়ী করছেন। জনরোষে পড়েছেন প্রশাসনের বিভিন্ন পদে থাকা রাজাপাকসে পরিবারের সদস্যরা।

গত কয়েক দশক ধরে দেশটির শাসনব্যবস্থার বিভিন্ন শীর্ষ পদে রাজাপাকসে পরিবারের মোট ৫ জন সদস্যের হাতেই কুক্ষিগত হয়ে পড়েছে শ্রীলংকার রাজনীতি ও অর্থনীতির প্রকৃত নিয়ন্ত্রণ। তারা হলেন প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে, তার তিন ছোট ভাই বর্তমান প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে, বাসিল রাজাপাকসে, চামাল রাজাপাকসে ও মাহিন্দার ছেলে নামাল রাজাপাকসে।

বার্তাসংস্থা এএফপি এই ৫ প্রভাবশালীর প্রোফাইল তৈরি করেছে। এতে দলনেতা বা পালের গোদা হিসেবে চিহ্নিত করা হয়েছে মাহিন্দাকেই।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar