ডেস্ক রিপোর্ট।।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
তীব্র অর্থনৈতিক সংকট, জিনিসপত্রের মূল্যবৃদ্ধি ও বিদ্যুৎবিভ্রাটের মধ্যে ব্যাপক সরকারবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ার পরে শ্রীলংকার প্রধানমন্ত্রী মহিন্দা রাজাপক্সা আজ পদত্যাগ করেছেন।
তিনি আজ প্রেসিডেন্টের কাছে তার পদত্যাগপত্র পাঠান।
এর আগে রাজধানী কলম্বোতে বিক্ষোভকারীদের সাথে মি. রাজাপাক্সার সমর্থকদের সহিংস সংঘর্ষের পর পুরো দেশজুড়ে কারফিউ জারি করা হয়।
কলম্বোতে প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টের দফতরের সামনে সহিংসতার কারণে পুলিশ মোতায়েন করা হয়। নিরাপত্তা বেষ্টনী ভেঙে বিক্ষোভকারীরা এগিয়ে যাবার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে পুলিশ কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করে।
এ সহিংসতায় কমপক্ষে ৭৮ জন আহত হয়েছে বলে স্থানীয় একটি হাসপাতাল সূত্রে জানা গেছে।
শ্রীলংকার স্থানীয় সংবাদমাধ্যমে এর আগে রিপোর্ট বের হয়েছিল যে তার ভাই দেশটির প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাক্সা প্রধানমন্ত্রীকে পদত্যাগ করার অনুরোধ করেছেন। সূত্র-বিবিসি