1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শ্রীলংকায় সরকার বিরোধী বিক্ষোভে নিহত এক এমপি - bdtelegraph24.com
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন

শ্রীলংকায় সরকার বিরোধী বিক্ষোভে নিহত এক এমপি

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৯ মে, ২০২২
  • ২৫৬ জন খবরটি পড়েছেন
ছবি-সংগৃহীত

ডেস্ক নিউজ।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

শ্রীলংকায় সরকার বিরোধী বিক্ষোভ ক্রমশই খারাপ হচ্ছে। পরিস্থিতি খারাপ হওয়ার শঙ্কায় সোমবার দেশটির প্রধানমন্ত্রী মাহিন্দ্র রাজাপাকসে পদত্যাগ করেন। 

আর এদিন সরকার বিরোধী আন্দোলনে অমরকীর্থী আঠুকোরলা নামে একজন সরকারদলীয় একজন এমপি নিহত হয়েছেন। 

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, সোমবার শ্রীলংকার নিতাম্বুওয়া শহরে সরকার দলীয় এমপি অমরকীর্থী আঠুকোরলার গাড়ির সামনে পথ আটকে বিক্ষোভ করছিল কিছু লোক। 

এসময় তাদের দিকে গুলি ছোড়েন অমরকীর্থী, এতে অন্তত দুজন গুরুতর আহত হন। এরপর পার্শ্ববর্তী একটি ভবনে আশ্রয় নেওয়ার চেষ্টা করেন ওই এমপি। পরে সেখানে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।

তিনি কিভাবে নিহত হন সে বিষয়টি এখনো জানা যায়নি।

এদিকে গত কয়েকদিন ধরে শ্রীলংকায় অর্থনৈতিক মন্দা চলছে। বর্তমানে দেশটি অর্থনৈতিকভাবে দেউলিয়া হয়ে পড়েছে।

অর্থনৈতিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ায় ধীরে ধীরে দানা বাঁধছিল সরকার বিরোধী বিক্ষোভ। 

সোমবার এদিন দেশটিতে সবচেয়ে বড় সংঘর্ষের ঘটনা ঘটে। 

সংঘর্ষের সূত্রপাত হয় মূলত মাহিন্দ্র রাজাপাকসের সমর্থকদের মাধ্যমে। তারা সোমবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের সামনে তার সমর্থনে অবস্থান নেন। 

এরপর তারা বাসভবনের সামনে আগে থেকে অবস্থানরত সরকার বিরোধী বিক্ষোভকারীদের ওপর হামলা করেন। আর এরপরই শুরু হয় রক্তক্ষয়ী সংঘর্ষ। 

জানা গেছে এ সংঘর্ষে অন্তত ১০০ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। 

সংঘর্ষের পর কলম্বোতে তাৎক্ষণিকভাবে কার্ফিউ জারি করা হয়। যুগান্তর

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar