ডেস্ক রিপোর্ট।।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান সংযুক্ত আরব আমিরাতের নতুন প্রেসিডেন্ট হচ্ছেন।
শনিবার (১৪ মে) সেদেশের সুপ্রিম কাউন্সিল শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান কে পরবর্তী প্রেসিডেন্ট ঘোষণা করেছে। শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান (৬১) প্রেসিডেন্ট হওয়ার পরে তিনি দেশের তৃতীয় প্রেসিডেন্ট ও আবুধাবির ১৭ তম শাসক হবেন ।
শেখ মোহাম্মদ ২০০৪ সাল থেকে আবুধাবির ক্রাউন প্রিন্স হিসাবে দায়িত্ব পালন এবং জানুয়ারী ২০০৫ সাল থেকে সংযুক্ত আরব আমিরাতের সশস্ত্র বাহিনীর ডেপুটি সুপ্রিম কমান্ডার হিসাবেও দায়িত্ব পালন করেন।
তিনি সংযুক্ত আরব আমিরাতের সশস্ত্র বাহিনীর বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য পরিচিত। তার নেতৃত্বে, সংযুক্ত আরব আমিরাতের সশস্ত্র বাহিনী একটি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান হিসাবে আবির্ভূত হয়েছে যা আন্তর্জাতিক সামরিক সংস্থাগুলির দ্বারা ব্যাপকভাবে প্রশংসিত। সুত্র-খালিজ টাইমস