ডেস্ক রিপোর্ট।।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
আফগান ক্ষমতাসীন তালেবান সরকার পাঁচটি গুরুত্বপূর্ণ বিভাগ বিলুপ্ত করেছে । গতকাল সোমবার তালেবান সরকারের এক কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। পাঁচটি গুরুত্বপূর্ণ বিভাগের মধ্যে রয়েছে মানবাধিকার কমিশনও।
আর্থিক সংকটের মুখে পাঁচটি বিভাগকে তালেবান অপ্রয়োজনীয় মনে করায় তারা তা বিলুপ্ত করেছে।
বাকী চারটি বিভাগের মধ্যে রয়েছে, হাই কাউন্সিল ফর ন্যাশনাল রিকনসিলিয়েশন (এইচসিএনআর), জাতীয় নিরাপত্তা পরিষদ ও আফগান সংবিধান বাস্তবায়নের তত্ত্বাবধান কমিশন।
এ বিষয়ে তালেবান সরকারের উপমুখপাত্র ইন্নামুল্লা সামাঙ্গানি বলেন, এই বিভাগগুলোকে প্রয়োজনীয় বলে মনে করা হয়নি। তাই বিভাগগুলোকে বাজেটে অন্তর্ভুক্ত করা হয়নি। বিভাগগুলো বিলুপ্ত করা হয়েছে।
তবে যে বিভাগগুলো বিলুপ্ত করা হয়েছে, ভবিষ্যতে যদি সেগুলোর প্রয়োজন হয়, তাহলে তা আবার সক্রিয় করা হতে পারে বলে জানান তালেবান সরকারের উপমুখপাত্র ইন্নামুল্লা সামাঙ্গানি ।