1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
দিল্লি জয়ের ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় - bdtelegraph24.com
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন

দিল্লি জয়ের ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৮ মে, ২০২২
  • ৩৯৫ জন খবরটি পড়েছেন

ডেস্ক রিপোর্ট।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

তৃতীয়বার বাংলায় ক্ষমতায় আসার পর এখন পাখির চোখ দিল্লি। আর তা জয় করতে নানা কাজ করে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যান্য রাজ্যে সংগঠন বাড়ানো থেকে শুরু করে জাতীয় স্তরে নিজের গ্রহণযোগ্যতা বাড়িয়ে চলেছেন তিনি। এবার মেদিনীপুরের কর্মী সম্মেলন থেকে দিল্লি জয়ের ডাক দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

ঠিক কী বলেছেন মমতা?‌ এদিন মেদিনীপুরের মঞ্চ থেকে তিনি বলেন, ‘‌আমরা ঐক্যবদ্ধ হলে দিল্লি একদিন বাংলার হাতের মুঠোয় আসবেই। তৃণমূল কংগ্রেস আমার সৃষ্টি। আমার সৃষ্টি কখনও বৃথা যাবে না। এটা আমি মনে করি। আমরা সারা দেশকে পথ দেখাই। সারা দেশকে পথ দেখাব। আগামিদিনে ভারতবর্ষ জয় করব। দলের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। আমি নই, আমরা হয়ে লড়াই করতে হবে।’‌

সম্প্রতি বালিগঞ্জ এবং আসানসোল উপনির্বাচন সেই সাক্ষ্য বহন করছে। কেন্দ্রীয় সরকার বাংলাকে লুট করছে বলেও আজ সোচ্চার হন মমতা।

ইতোমধ্যেই বিজেপি ভাঙতে শুরু করেছে। আর বিজেপির নেতারা তৃণমূল কংগ্রেসে এসে যোগ দিচ্ছেন।প্রতিটি নির্বাচনে তৃণমূল কংগ্রেসের সাফল্য বুঝিয়ে দিচ্ছে মানুষ ঘাসফুল শিবিরের সঙ্গে আছেন।

মেদিনীপুর নিয়ে কী বললেন মমতা?‌ মেদিনীপুরের উন্নয়ন নিয়ে মমতা বলেন, ‘‌মেদিনীপুরের মানুষ আমাদের প্রচুর সাহায্য করেছে। মেদিনীপুর স্বাধীনতা সংগ্রামীদের জেলা। আগামী ৯ অগস্ট ফের আসব মেদিনীপুরে মিটিং করতে। মেদিনীপুর আগামী দিনের পথ দেখাবে। এখানে অনেক কাজ হয়েছে। আমরা দিল্লি জয় করবই। আপনারা পাশে থাকুন। সবাইকে নিয়ে চলতে হবে। আমরা ঐক্যবদ্ধ হলে দিল্লি জয় সম্ভব।’‌হিন্দুস্তান টাইমস

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar