1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ভারতের ওড়িশা সীমান্তে পর্যটকবাহী বাস উল্টে নিহত ৬,আহত ৩১ - bdtelegraph24.com
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন

ভারতের ওড়িশা সীমান্তে পর্যটকবাহী বাস উল্টে নিহত ৬,আহত ৩১

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৫ মে, ২০২২
  • ২৭৮ জন খবরটি পড়েছেন
সংগৃহীত ছবি

ডেস্ক রিপোর্ট।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

মঙ্গলবার গভীর রাতে ওড়িশার গঞ্জম-কান্ধমাল সীমান্তের কলিঙ্গ ঘাঁটিতে একটি পর্যটকবাহী বাস উলটে যাওয়ার জেরে পশ্চিমবঙ্গের অন্তত ছয়জন নিহত এবং ৩১ জন আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, পশ্চিমবঙ্গের হাওড়ার উদয়নারায়ণপুর এলাকার ৭৬ জন যাত্রী নিয়ে পর্যটন বাসটি মঙ্গলবার বিকেলে কান্ধমালের দারিঙ্গিবাদি এলাকা থেকে যাত্রা শুরু করে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের উদ্দেশে।

ভঞ্জনগর থানার পরিদর্শক ধীরেশ দাস ঘটনা প্রসঙ্গে বলেন, ‘রাত সাড়ে ১১টা নাগাদ বাসের চালক পাহাড়ি রাস্তার একটি বাঁকে গাড়ির নিয়ন্ত্রণ হারায়। ব্রেক কষলেও নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় বাসটি উলটে যায়। যার জেড়ে ৬ জন পিষ্ট হয়ে মারা যায়। কমপক্ষে ১৫ জন গুরুতর আহত এবং ১৬ জন সামান্য আঘাত পেয়েছে।’

নিহত ছয়জনের মধ্যে পাঁচজনের পরিচয় পাওয়া গিয়েছে। তাঁরা হলেন সুপ্রিয়া দেনরা, সঞ্জিত পাত্র, রিমা দেনরা, মৌসুমী দেনরা এবং বর্নালি মান্না। নিহত একজন বাবুর্চির পরিচয় এখনও পাওয়া যায়নি। দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উলটে যাওয়া বাস থেকে যাত্রীদের উদ্ধার করে। পরে স্থানীয় যুবক ও পুলিশ আহতদের হাসপাতালে পৌঁছাতে সহায়তা করে। পুলিশ জানিয়েছে, ঘাট রোডের একটু ওপরে দুর্ঘটনা ঘটলে আরও হতাহতের ঘটনা ঘটতে পারত। জানা গিয়েছে, ৪০ জন পুরুষ, ৩০ জন মহিলা এবং কিছু শিশু সহ প্রায়৭৭ জন যাত্রী নিয়ে বাসটি ফুলবনি থেকে বিশাখাপত্তনমে যাচ্ছিল। যখন গাড়িটি কলিঙ্গ ঘাটের কাছে আসে, তখন ব্রেকের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে চালক। চালক ঘাটের তীক্ষ্ণ বাঁকে নিয়্ন্ত্রণ হারালে বাসটিকে উলটে যায়। উলটে যাওয়ার আগে অবশ্য বাসটি একটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা মারে বলে জানা গিয়েছে। হিন্দুস্তান টাইমস

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar