1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ব্রাজিলে প্রবল বৃষ্টিপাতে নিহত ৩৪ - bdtelegraph24.com
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন

ব্রাজিলে প্রবল বৃষ্টিপাতে নিহত ৩৪

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৯ মে, ২০২২
  • ৩০৬ জন খবরটি পড়েছেন
সংগৃহীত

ডেস্ক রিপোর্ট।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ব্রাজিলের উত্তরপূর্বাঞ্চলীয় পার্নামবুকো রাজ্যে গত মঙ্গলবার থেকে প্রবল বৃষ্টিপাত হচ্ছে , মারা গেছে অন্তত ৩৪ জন। সর্বশেষ সরকারি তথ্য থেকে এ কথা জানা গেছে।

নাগরিক প্রতিরক্ষা বিভাগের এক বিবৃতিতে বলা হয়েছে, গত বুধবার থেকে শনিবার মধ্যরাত পর্যন্ত ওই রাজ্যে ৩৪ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে। কেবলমাত্র শনিবার সকালে বড়ো ধরনের ভূমিধসে ১৯ জন প্রাণ হারায়।
ক্যামারগিবে পৌরসভায় অপর এক ভূমিধসে আরো ছয় জন মারা গেছে। প্রবল বৃষ্টির কারনে সৃষ্ট বন্যা ও ভূমিধসে প্রায় এক হাজার লোক তাদের বাড়িঘর ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হয়েছে।

দেশটির প্রেসিডেন্ট জয়ের বলসনারো দুযোর্গপূর্ণ আবহাওয়ার শিকার ব্যক্তিদের জন্য দুঃখ ও সংহতি প্রকাশ করে বলেছেন, জনগণের দুর্ভোগ কমাতে তার সরকার সম্ভাব্য সবকিছু করবে। এদিকে দুর্যোগপূর্ণ পার্নামবুকো রাজ্যে গত রোববার থেকে দেশটির জাতীয় আবহাওয়া ইনষ্টিটিউ রেড এলার্ট জারি রেখেছে। এটি বন্যা ও ভূমিধস বিষয়ে সর্ব্বোচ্চ সতর্ক মাত্রা।

মেয়র কার্যালয় থেকে বলা হয়েছে, শুক্রবার থেকে শনিবার সকাল পর্যন্ত পার্নামবুকো রাজ্যে ২৩৬ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এদিকে আগামী ২৪ ঘন্টায় আবহাওয়া অফিস আরো বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। এ কারণে পরিস্থিতি আরো খারাপ হওয়ার আশংকা ব্যক্ত করেছে পার্নামবুকো রাজ্যের পানি ও আবহাওয়া সংস্থা। বাসস

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar