1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
লোহিত সাগরে ডুবে গেছে অতিরিক্তি ভেড়া বোঝায় সুদানের জাহাজ - bdtelegraph24.com
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন

লোহিত সাগরে ডুবে গেছে অতিরিক্তি ভেড়া বোঝায় সুদানের জাহাজ

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১২ জুন, ২০২২
  • ৩৩২ জন খবরটি পড়েছেন
ছবি-সংগৃহীত

ডেস্ক রিপোর্ট।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

লোহিত সাগরে সুদানের সুয়াকিন বন্দরে ভেড়া বহনকারী একটি জাহাজ ডুবে গেছে।

বন্দর কর্তৃপক্ষ জানান, জাহাজটিতে ধারণক্ষমতার চেয়ে কয়েক হাজার অতিরিক্তি ভেড়া বোঝায়  থাকায় সেটি ডুবে গেছে। রোববার সকালে জাহাজডুবির ঘটনায় সব পশু পানিতে ডুবে মারা গেলেও  জাহাজটির সব ক্রু বেঁচে আছেন। এএফপি

জাহাজটি সুদান থেকে সৌদি আরবে ভেড়াগুলো রফতানির জন্য পরিবহন করছিল। সুদানি বন্দরের এক সিনিয়র কর্মকর্তা বলেন, বদর ১ নামের জাহাজটি রবিবার ভোরের দিকে ডুবে যায়। এটি ১৫ হাজার ৮০০ ভেড়া বহন করছিল। যা এটির ধারণক্ষমতার চেয়ে বেশি।

তিনি জানান, জাহাজটির ধারণক্ষমতা অনুসারে মাত্র ৯ হাজার ভেড়া পরিবহন করার কথা।

আরেক কর্মকর্তা জানিয়েছেন, সব ক্রুদের উদ্ধার করা হয়েছে। তবে এই জাহাজডুবির ফলে অর্থনৈতিক ও পরিবেশগত প্রভাব নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। তার মতে, জাহাজডুবি পুরো বন্দরের কার্যক্রমকে প্রভাবিত করবে। বিপুল সংখ্যক পশুর মৃত্যুর কারণে পরিবেশগত প্রভাবও থাকবে।

 সুত্র- বাংলা ট্রিবিউন 

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar