1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
গাড়ীর যাত্রীদের লক্ষ্য করে ইসরাইলি সেনাদের গুলি,নিহত ৩ ফিলিস্তিনি - bdtelegraph24.com
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন

গাড়ীর যাত্রীদের লক্ষ্য করে ইসরাইলি সেনাদের গুলি,নিহত ৩ ফিলিস্তিনি

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৭ জুন, ২০২২
  • ২৪৬ জন খবরটি পড়েছেন

ডেস্ক রিপোর্ট।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ইসরায়েলের দখলকৃত পশ্চিম তীরের জেনিনে দেশটির নিরাপত্তাবাহিনীর অভিযানের সময় তিন ফিলিস্তিনিকে গুলি করে হত্যার খবর পাওয়া গেছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

জানা গেছে, প্রায় ৩০টি ইসরায়েলি সামরিক যান শুক্রবার ভোররাতে জেনিনে অভিযান চালায়। এসময় শহরের পূর্বে আল-মারাহ এলাকায় একটি গাড়ি ঘেরাও করে ভিতরে বসে থাকা চারজনকে লক্ষ্য করে গুলি চালায় ইসরায়েলি সেনারা। তাদের মধ্যে তিনজন নিহত হন ও আরেকজন গুরুতর আহত।

ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, নিহতরা হলেন ২৪ বছর বয়সী বারা লাহলোহ, ২৩ বছর বয়সী ইউসুফ সালাহ এবং ২৪ বছর বয়সী লাইথ আবু সুরুর।

ইসরায়েলি সেনাবাহিনী হিব্রু ভাষায় একটি সংক্ষিপ্ত বার্তায় বলেছে যে তারা দুটি ভিন্ন স্থান থেকে অস্ত্র উদ্ধারের জন্য অভিযান চালিয়েছে এবং তাদের ওপরেও গুলি চালানো হয়েছে। ঘটনাস্থল থেকে দুটি এম-১৬ রাইফেলসসহ অন্যান্য অস্ত্র উদ্ধারের দাবিও তাদের।

জেনিনের বাসিন্দারা বলছে যে তারা সন্দেহ করছে ইসরায়েলিরা রায়েদ হাজেমের বাড়ি ভেঙে ফেলার পরিকল্পনা করেছিল। রায়েদ ৭ এপ্রিল তেল আবিবে একটি বন্দুক হামলা চালায় বলে অভিযোগ ছিল। ওই হামলায় তিনজন ইসরায়েলি নিহত হয়। পরে ইসরায়েলি বাহিনীর গুলিতে রায়েদও মারা যান।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে, চলতি বছর এ পর্যন্ত ৬০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন ইসরায়েলি বাহিনীর হামলায়। তাদের বেশিভাগ নিহত হন ইসরায়েলি বাহিনীর অভিযান চলাকালে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar