1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবেকে গুলি করে হত্যাকারী আটক,হত্যার কারণ স্বীকার - bdtelegraph24.com
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন

সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবেকে গুলি করে হত্যাকারী আটক,হত্যার কারণ স্বীকার

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৮ জুলাই, ২০২২
  • ২৩২ জন খবরটি পড়েছেন

ডেস্ক রিপোর্ট।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবেকে গুলি করে হত্যাকারী ইয়ামাগামি তেতসুয়াকে (৪১) গ্রেফতার করেছে পুলিশ ।  তার হাত থেকে বন্দুকটি জব্দ করা হয়েছে বলে

জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবেকে গুলি করে হত্যাকারী ইয়ামাগামি তেতসুয়াকে (৪১) গ্রেফতার করেছে পুলিশ ।  তার হাত থেকে বন্দুকটি জব্দ করা হয়েছে ।

জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবেকে গুলি করে হত্যার কারণ জানিয়েছে হত্যাকারী তাৎসুইয়া ইয়ামাগামি।

হত্যাকারীর বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, সে বেকার। একটি নির্দিষ্ট গ্রুপের ওপর তার ক্ষোভ ছিল। আর তার বিশ্বাস ছিল শিনজো আবে সেই গ্রুপের সঙ্গে সংশ্লিষ্ট ছিল। 

আর এ বিশ্বাসের কারণে শিনজো আবেকে সে গুলি করে হত্যা করার পরিকল্পনা করে এবং শুক্রবার মিশন শেষ করে।

অবশ্য ঠিক কি কারণে শিনজো আবে বা একটি নির্দিষ্ট গ্রুপের প্রতি তার ক্ষোভ ছিল সেটি জানায়নি পুলিশ। 

জাপানের নারা নামক একটি স্থানে গুলিবিদ্ধ হন দেশটির সাবেক প্রধানমন্ত্রী।

শিনজো আবেকে খুব কাছে পেছন থেকে গুলি করেন তাৎসুইয়া ইয়ামাগামি।

সে সময় নারায় রাজনৈতিক একটি প্রচারণায় অংশ নিয়েছিলেন আবে। হত্যাকারী তাৎসুইয়া এ নারার বাসিন্দা।

জাপানের গণমাধ্যমগুলো জানিয়েছে, শিনজো আবেকে হত্যা করতে নিজ হাতে অস্ত্র বানিয়েছে হত্যাকারী তাৎসুইয়া।

গুলির ঘটনার পর  যে অস্ত্রটি উদ্ধার করা হয় সেটি বানানো হয় দুটি লোহার পাত এবং কাঠের টুকরা দিয়ে। লোহার পাতটি কাঠের টুকরার সঙ্গে স্কচটেপ দিয়ে পেঁচানো ছিল। তাছাড়া অস্ত্রটি পুরোপুরি তৈরিও হয়নি।

সূত্র: সিএনএন, বিবিসি/ যুগান্তর

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar