1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ৩৮ হাজার ৪৫০ রুশ সেনা নিহত - bdtelegraph24.com
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ৩৮ হাজার ৪৫০ রুশ সেনা নিহত

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৮ জুলাই, ২০২২
  • ২৭১ জন খবরটি পড়েছেন
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ
ইলাস্ট্রেশনঃ বিডিটেলিগ্রাফ

ডেস্ক রিপোর্ট।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

রাশিয়া-ইউক্রেন সংঘাতে ৩৮ হাজার ৪৫০ রুশ সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেনীয় সামরিক বাহিনী। সেইসাথে গত ২৪ ঘণ্টায় রাশিয়ার ১৫০ সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে তারা। আল জাজিরা

একদিন আগেই রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় যে, তারা পূর্বাঞ্চলীয় স্লোভিয়ানস্ক শহরের কাছে ইউক্রেনের একটি এমআই-১৭ হেলিকপ্টার ভূপাতিত করেছে। একই সঙ্গে খারকিভ অঞ্চলে এসইউ-২৫ মডেলের একটি প্লেনও ভূপাতিত করা হয়েছে বলে মস্কোর পক্ষ থেকে দাবি করা হয়। রুশ সেনাবাহিনী জানিয়েছে, ইউক্রেনের দক্ষিণাঞ্চলের ওডেসা শহরের বাণিজ্যিক অঞ্চলে অবস্থিত একটি ডিপো ধ্বংস করে দেওয়া হয়েছে।

অন্যদিকে, প্রায় ৩০ হাজার মানুষকে ইউক্রেন থেকে মস্কোতে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এর মধ্যে শিশু রয়েছে পাঁচ হাজারের বেশি। ইউক্রেনের জাতীয় প্রতিরক্ষা নিয়ন্ত্রণ কেন্দ্রের প্রধান মিখাইল মিজিনৎসেভ জানিয়েছেন, স্থানীয় কর্তৃপক্ষের অংশগ্রহণ ছাড়াই হাজার হাজার ইউক্রেনীয়কে রাশিয়ায় নেওয়া হয়েছে।

একদিন আগে ইউক্রেনীয় কর্তৃপক্ষের অংশগ্রহণ ছাড়াই ৫ হাজার ১৪৮ শিশুসহ ২৮ হাজার ৪২৪ জনকে ইউক্রেনের বিপজ্জনক অঞ্চল এবং ডনবাস থেকে নিয়ে যাওয়া হয়েছে। এক সংবাদ সম্মেলনে মিখাইল জানান, রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত ২৬ লাখ ১২ হাজার ৭৪৭ জনকে নিয়ে যাওয়া হয়েছে। যার মধ্যে ৪ লাখ ১২ হাজার ৫৫৩ জনই শিশু। আমাদের সময়ডটকম

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar