1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ভারতের ১৫তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন দ্রৌপদী মুর্মু - bdtelegraph24.com
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন

ভারতের ১৫তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন দ্রৌপদী মুর্মু

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৫ জুলাই, ২০২২
  • ২৩৮ জন খবরটি পড়েছেন

ডেস্ক রিপোর্ট।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ভারতের ১৫তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন দ্রৌপদী মুর্মু। সোমবার (২৫ জুলাই) সকাল সোয়া ১০টায় ভারতীয় পার্লামেন্টের সেন্ট্রাল হলে শুরু হয় শপথ গ্রহণ অনুষ্ঠান। দ্রৌপদী মুর্মুকে শপথবাক্য পাঠ করান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এন ভি রমানা।

সংবাদ মাধ্যম এনডিটিভি জানায়, শপথ গ্রহণের পর নতুন রাষ্ট্রপতিকে গান স্যালুট দেয়া হবে। এর পর সেন্ট্রাল হলে জাতির উদ্দেশে ভাষণ দেবেন দ্রৌপদী মুর্মু। এ সময় বিদায়ী রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, উপ-রাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, লোকসভার স্পিকার ওম বিড়লাসহ কেন্দ্রীয় মন্ত্রিসভার সব সদস্য উপস্থিত থাকবেন। শপথ অনুষ্ঠানে মুর্মুর পরিবারের চার সদস্য উপস্থিত ছিলেন  বলেও জানা গেছে।

গত বৃহস্পতিবার (২১ জুলাই) পার্লামেন্টের ভোটে বিরোধী দলীয় প্রার্থী যশবন্ত সিনহাকে পরাজিত করে বিশ্বের সবচেয়ে বৃহৎ গণতান্ত্রিক দেশটির প্রথম কোনো আদিবাসী ও দ্বিতীয় নারী প্রেসিডেন্ট নির্বাচিত হন দ্রৌপদী মুর্মু। পরাজয় মেনে নিয়ে মুর্মুকে অভিনন্দন জানান যশবন্ত সিনহা। সময় নিউজ

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar