বিডিটেলিগ্রাফ ডেস্ক।।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
ইউক্রেনে রুশ দখলকৃত ক্রিমিয়ায় একটি সামরিক ঘাঁটিতে দফায় দফায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় অন্তত ২ জন আহত হয়েছে। মঙ্গলবার (১৬ আগস্ট) বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়।
রুশ কর্মকর্তারা জানিয়েছেন, ক্রিমিয়ার উত্তরাঞ্চলের ঝানকোই এলাকায় একটি অস্ত্রের ভাণ্ডারে হামলার সূত্রপাত হয়। এতে একটি বিদ্যুৎ শাখাতেও বিস্ফোরণ হতে দেখা গেছে। বিবিসি
প্রতিবেদনে বলা হয়েছে, ঠিক কি কারণে বিস্ফোরণ ঘটেছে তা এখনো স্পষ্ট নয়। তবে গত সপ্তাহে ক্রিমিয়ান উপকূলে ইউক্রেনের একটি বিমান হামলায় রাশিয়ার কিছু যুদ্ধবিমান ধ্বংস হয়েছিলো।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, স্থানীয় সময় সকাল ৬ টা ১৫ মিনিটে মাইস্ক গ্রামের কাছে একটি অস্থায়ী গোলাবারুদ ভাণ্ডার সাইটে এই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের কারণ তদন্ত করা হচ্ছে।
মন্ত্রণালয় আরও বলেছে, গুরুতর কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কিন্তু একজন রাশিয়ান কর্মকর্তা বলেছেন, দুইজন আহত হয়েছেন।
২০১৪ সালে রাশিয়া ক্রিমিয়া দখল করে। যখন রুশ বাহিনী ফেব্রুয়ারিতে একটি নতুন আক্রমণ শুরু করে তখন তারা দক্ষিণ ইউক্রেনের বিশাল অংশ দখল করতে এই উপদ্বীপে তাদের ঘাঁটি ব্যবহার করে। পার্সটুডে