1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
আইভি রহমান হত্যার প্রতিশোধ নিতে যুব মহিলা লীগ মাঠে নেমেছে-রনজিৎ কুমার রায় এম,পি - bdtelegraph24.com
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে পিকআপের ধাক্কায় মা ও শিশুসন্তান নিহত মানিক পশারীকে ‘ভুয়া মুক্তিযোদ্ধা’ দাবি করে তদন্ত চাইলেন এমপি মাসুদ সাঈদী ১ নভেম্বর থেকে সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত শুরু: দৈনিক সর্বোচ্চ সাড়ে ৩ হাজার চার দিনের রাষ্ট্রীয় সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ৩ মামলায় শেখ হাসিনাসহ ১১৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র, ৩০৩ জনকে অব্যাহতির সুপারিশ ইরানে হামলার পরিকল্পনা সেন্টকমের: অনুমোদনের অপেক্ষায় ট্রাম্প কুরআনের আয়াত থেকে অনুপ্রেরণা: চলন্ত স্কুল বাস থামিয়ে ১৯ শিশুর প্রাণ বাঁচালেন যুবক গোপালগঞ্জে পিকআপ চাপায় বাবা ও মেয়ে নিহত ফরিদপুরে অগ্নিকাণ্ডে ৩ হাজার মণ পাট ভস্মীভূত, ক্ষতি ২ কোটি টাকা পদ্মা ব্যারাজ উদ্বোধন আগামী জানুয়ারি-ফেব্রুয়ারিতে: পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি

আইভি রহমান হত্যার প্রতিশোধ নিতে যুব মহিলা লীগ মাঠে নেমেছে-রনজিৎ কুমার রায় এম,পি

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২১ আগস্ট, ২০২২
  • ৩১৯ জন খবরটি পড়েছেন

বাঘারপাড়া ২১ আগস্ট স্মরণে আলোচনা সভা

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি ।।

যশোর-৪ আসনের সংসদ সদস্য রনজিৎ কুমার রায় বলেছেন, আইভি রহমান হত্যার প্রতিশোধ নিতে যুব মহিলা লীগ মাঠে নেমেছে। মুক্তিযুদ্ধের স্বাধীনতা ভূলুন্ঠিত করতে ২১ আগস্টে শেখ হাসিনার উপর হামলা করা হয়। ঐক্যবদ্ধ আওয়ামী লীগের নেতৃত্বে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে হবে। ২১ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলা দিবস উপলক্ষ্যে বাঘারপাড়ায় স্মরণসভায় তিনি এ কথা বলেন।

রনজিৎ রায় বলেন, বাংলাদেশ হবে দক্ষিণ এশিয়ার ধনী দেশ। বিএনপি-জামাত, তত্বাবধায়ক সরকারের কথা বলছে। কিন্তু আগামী নির্বাচন শেখ হাসিনার নেতৃত্বেই হবে। তাঁর হাতকে শক্তিশালী করতে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। ২১ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আজ বাঘারপাড়া আলোচনা সভায় সভাপতির বক্তৃতায় তিনি একথা বলেন।

এদিন বিকেলে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে অনুষ্ঠিত স্মরণসভায় উপস্থিত ছিলেন, পৌর আওয়ামী লীগের আহ্বায়ক ও পৌর মেয়র কারুজ্জামান বাচ্চু, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য অধ্যক্ষ আজগর আলী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার খন্দকার শহিদুল্লাহ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি হরিপদ রায়, সাবেক যুগ্ম সম্পাদক অরুন অধিকারী, সাবেক সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন, সাবেক প্রচার সম্পাদক মিজানুর রহমান, সাবেক দপ্তর সম্পাদক শচীন্দ্রনাথ বিশ্বাস, দরাজহাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নরেন্দ্রনাথ, সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, ধলগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান সুভাষ দেবনাথ অভিরাম, দোহাকুলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ছরোয়ার, জামদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নিখিল আঢ্য, বন্দবিলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হামিদ ডাকু, জহুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ পাটোয়ারী, আওয়ামী লীগ নেতা প্রনয় সরকার, আব্দুর রাজ্জাক রাজা, সাইফুজ্জামান চৌধুরী ভোলা, এসএম আজম, বাসুয়াড়ী ইউপি চেয়ারম্যান আমিনুর রহমান সরদার, নারিকেলবাড়িয়া ইউপি চেয়ারম্যান বাবলু সাহা, দরাজহাট ইউপি চেয়ারম্যান জাকির হোসেন ও জহুরপুর ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মিন্টু, দরাজহাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আইয়ুব হোসেন বাবলু, নারিকেলবাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু তাহের আবুল সরদার, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম, যুবলীগের যুগ্ম আহবায়ক কামরুজ্জামান লিটন, উপজেলা যুব মহিলা লীগের আহবায়ক সালমা খাতুন, যুগ্ম আহবায়ক রণি ভৌমিক, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিএম শাহাজালাল, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক যুগ্ম রজিবুল ইসলাম, আওয়াল হোসেন ও টিপু সুলতান প্রমুখ। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এদিকে আওয়ালীগীগের একাংশের আয়োজনে ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস পালন করা হয়েছে। এদিন সকাল সাড়ে ১১ টায় উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীরমুক্তি যোদ্ধা হাসান আলী । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘারপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ভিক্টোরিয়া পারভীন সাথী।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার বিপুল ফারাজি,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সম্পাদক বীরমুক্তি যোদ্ধা সোলাইমান হোসেন বিশ্বাস, সাবেক অতিরিক্ত সচিব বীরমুক্তিযোদ্ধা সন্তোষ কুমার অধিকারী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ মোল্যা, অধ্যাপক ডা. নিকুঞ্জ বিহারী গোলদার,উপজেলা আওয়ামীলীগের সাবেক ত্রান ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক শেখ ইউনুছ আলী,পৌর আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ফয়সাল আহমেদ মিল্টন,ধলগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়রম্যান রবিউল ইসলাম রবি, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালেক মাস্টার,বীর মুক্তিযোদ্ধা চিত্ত রঞ্জন রায়,বীর মুক্তিযোদ্ধা হাফিজুর রহমান ,আওয়ামীলীগ নেতা আসাদুজ্জামান চিশতি,উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম,আওয়ামীলীগ নেতা আব্দুল আজিজ, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সিদ্দিকী,জেলা মৎস্যজীবীলীগের সাধারণ সম্পাদক সেলিম রেজা,যুবলীগ নেতা আফজাল হোসেন সঞ্জিব,গিয়াস উদ্দিন হীরা,উপজেলা ছাত্রলীগের সভাপতি বায়জিদ হোসেন, যুবলীগ নেতা রিয়াদ হোসেন,স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুল কাদের প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক প্রভাষক নজরুল ইসলাম।আলোচনা সভা শেষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar