1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
লংমার্চ চলার সময় ট্রাকে থাকা অবস্থায় ইমরান খান কে গুলি - bdtelegraph24.com
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ গড়ার নির্দেশনা তারেক রহমানের সাংবাদিক আলিফ ফকির হত্যা মামলায় আরো একজন গ্রেপ্তার বাগেরহাটের মোল্লাহাটে পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু মাগুরার শালিখায় চণ্ডীদাস-রজকিনীর প্রেমগাথা, লোককথায় আজও অমর বেনাপোলে বাড়ি নির্মাণে ২০ লাখ টাকা চাঁদা দাবি, নিরাপত্তাহীনতায় প্রবাসফেরত ব্যবসায়ী প্রটোকল ভঙ্গের অভিযোগে ওএসডি রাজশাহী বিভাগীয় কমিশনার, ভারপ্রাপ্ত দায়িত্বে রেজাউল আলম সরকার রাঙামাটি সদর জোনের উদ্যোগে যানবাহন মেরামত প্রশিক্ষণ সম্পন্ন, সনদ পেলেন ১৭ যুবক নবীনগরে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু অভয়নগরে শারদীয় দুর্গোৎসবে লোকশিল্প ও ঐতিহ্যের থিম ধারাবর্ত বিইউপিতে আন্তর্জাতিক মডেল জাতিসংঘ সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত

লংমার্চ চলার সময় ট্রাকে থাকা অবস্থায় ইমরান খান কে গুলি

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২
  • ২৬৮ জন খবরটি পড়েছেন
ছবি-সংগৃহীত

ডেস্ক নিউজ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান কে গুলি করে হত্যাচেষ্টার ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় ইমরান খানসহ দুই সহযোগী আহত হয়েছেন।

সংবাদ মাধ্যম এনডিটিভি জানায়, বৃহস্পতিবার (০৩ নভেম্বর) পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে ইমরানের দলের ডাকে লংমার্চ চলার সময় ট্রাকে থাকা অবস্থায় তাকে গুলি করা হয়। এ ঘটনায় আততায়ীকে আটক করা হয়েছে বলে জানিয়েছে ডন।

 জিও নিউজ জানায়, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ থেকে ২শ’ কিলোমিটার দূরে পাঞ্জাবের গুজরানওয়ালা এলাকার আল্লাওয়ালা চকে লংমার্চের গাড়ি পৌঁছালে হামলাকারী এলোপাতাড়ি গুলি চালায়। এ সময় ইমরান খানের পায়ে গুলি লাগে বলে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যমগুলো। এরপর তাকে ঘটনাস্থল থেকে দ্রুত সরিয়ে নেয়া হয়।

ছবি-সংগৃহীত

ইমরানের দল পিটিআইয়ের এক কর্মী জানান, তার পায়ে অন্তত ৩ থেকে ৪টি গুলি লেগেছে। ইমরান খান ছাড়া পিটিআই নেতা ও সিনেটর ফয়সাল জাভেদ এবং আহমেদ চিত্তাও আহত হয়েছেন। এছাড়া দলটির এক কর্মী প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম। এদিকে হামলাকারী গুলি করে পালানোর সময় ইমরান খানের এক সমর্থক তাকে জড়িয়ে ধরেন। পরে পুলিশ এসে তাকে গ্রেফতার করে নিয়ে যায়। 

এদিকে হামলাকারীর পরিচয় সম্পর্কে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি। 

ইমরান খানের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। এছাড়া তিনি স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহকে দেশটির পুলিশ প্রধান ও পাঞ্জাবের মুখ্যসচিবকে ঘটনা তদন্তের নির্দেশ দিতে বলেছেন।

এদিকে ইমরানের ওপর হামলার ঘটনা ২০০৭ সালে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোকে গুলি করে হত্যার ঘটনা স্মরণ করিয়ে দিচ্ছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম। সময় নিউজটিভি

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar