1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
যুক্তরাষ্ট্রের ইতিহাসে জো বাইডেন নিকৃষ্টতম প্রেসিডেন্ট-ট্রাম্প - bdtelegraph24.com
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ গড়ার নির্দেশনা তারেক রহমানের সাংবাদিক আলিফ ফকির হত্যা মামলায় আরো একজন গ্রেপ্তার বাগেরহাটের মোল্লাহাটে পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু মাগুরার শালিখায় চণ্ডীদাস-রজকিনীর প্রেমগাথা, লোককথায় আজও অমর বেনাপোলে বাড়ি নির্মাণে ২০ লাখ টাকা চাঁদা দাবি, নিরাপত্তাহীনতায় প্রবাসফেরত ব্যবসায়ী প্রটোকল ভঙ্গের অভিযোগে ওএসডি রাজশাহী বিভাগীয় কমিশনার, ভারপ্রাপ্ত দায়িত্বে রেজাউল আলম সরকার রাঙামাটি সদর জোনের উদ্যোগে যানবাহন মেরামত প্রশিক্ষণ সম্পন্ন, সনদ পেলেন ১৭ যুবক নবীনগরে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু অভয়নগরে শারদীয় দুর্গোৎসবে লোকশিল্প ও ঐতিহ্যের থিম ধারাবর্ত বিইউপিতে আন্তর্জাতিক মডেল জাতিসংঘ সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রের ইতিহাসে জো বাইডেন নিকৃষ্টতম প্রেসিডেন্ট-ট্রাম্প

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২
  • ২৭৫ জন খবরটি পড়েছেন
ছবি-সংগৃহীত

দরজায় কড়া নাড়ছে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মধ্যবর্তী নির্বাচন। শেষ মুহূর্তে চলছে ডেমোক্র্যাট ও রিপাবলিকান প্রার্থীদের জোর প্রচারণা। এ নির্বাচনের তোড়জোড়ের মধ্যেই ২০২৪ সালে আবারও প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত দিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার আইওয়া অঙ্গরাজ্যে মধ্যবর্তী নির্বাচনের প্রচারণায় নেমে এমন আভাস দেন তিনি। এ সময় জো বাইডেনকে যুক্তরাষ্ট্রের ইতিহাসে নিকৃষ্টতম প্রেসিডেন্ট উল্লেখ করে, ভোটারদের রিপাবলিকানদের পক্ষে ভোট দেয়ার আহ্বান জানান ট্রাম্প।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ট্রাম্প বলেন, ‘যুক্তরাষ্ট্রের ইতিহাসে জো বাইডেন নিকৃষ্টতম প্রেসিডেন্ট। ২০২৪ সালে আমরা আবারও হোয়াইট হাউসে ফিরতে যাচ্ছি। সিনেটে জায়গা নিতে যাচ্ছি। আমরা যুক্তরাষ্ট্রে ফিরতে চলেছি। তবে, ২০২৪ সালের নির্বাচনের আগে মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ঐতিহাসিক জয় লাভ করতে হবে। আপনাদের সুযোগ এসেছে পুনরায় সিনেটের শক্তিশালী ও সাহসী সদস্যকে বেছে নেয়ার।

এদিকে, নির্বাচন ঘনিয়ে আসায় ভোট চাইতে একের পর এক অঙ্গরাজ্য চষে বেড়াচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও। প্রচারণার অংশ হিসেবে বৃহস্পতিবার ক্যালিফোর্নিয়া, ইলিনয়, নিউ মেক্সিকো ও পেনসিলভেনিয়াতে সমাবেশ করেন তিনি, যেখানে বাইডেনের বিপুল সংখ্যক ভোটার রয়েছে বলে জানান বিশ্লেষকরা।

এদিন প্রচারণায় নেমে দেশের অর্থনীতি মজবুত করা, বেকারত্ব দূরীকরণ ও স্বাস্থ্যখাতে নিজ প্রশাসনের প্রতিশ্রুতির কথা আবারও স্মরণ করিয়ে দেন ভোটারদের। রিপাবলিকানদের কঠোর সমালোচনা করে বাইডেন বলেন, তারা ক্ষমতায় এলে দেশের স্বাস্থ্যখাত ও অবসরকালীন নিরাপত্তা বাধাগ্রস্ত হবে। এ সময় নির্বাচনে জয়ী হলে শিক্ষার্থীদের ঋণ মওকুফের ঘোষণা দেন বাইডেন।

বাইডেন বলেন, এ সপ্তাহের শেষে শিক্ষা মন্ত্রণালয় ১ কোটি ৬০ লাখ মার্কিন নাগরিককে আবেদনের অনুমোদন দেবে। তাদের ঋণ পরিশোধের আগেই শিক্ষার্থী ঋণ সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর কাছে প্রয়োজনীয় কাগজপত্র পাঠানো হবে।

আগামী ৮ নভেম্বর প্রতিনিধি পরিষদের ৪৩৫টি ও সিনেটের ১শ’ টি আসনে হবে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ভোট। এর মধ্যেই, কয়েকটি অঙ্গরাজ্যে শুরু হয়েছে মধ্যবর্তী নির্বাচনেরে আগাম ভোট গ্রহণ। সময় নিউজ টিভি

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar