ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হলেন ধনঞ্জয় যশবন্ত (ডি ওয়াই) চন্দ্রচূড়। ৫০তম প্রধান বিচারপতি হিসেবে বুধবার (৯ নভেম্বর) সকালে তাকে শপথবাক্য পাঠ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আগামী দুই বছর তিনি প্রধান বিচারপতি থাকবেন। তার মেয়াদ ২০২৪ সালের ১০ নভেম্বর পর্যন্ত।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
ডি ওয়াই চন্দ্রচূড়ের বাবা ওয়াই ভি চন্দ্রচূড়ও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিলেন। ১৯৭৮ থেকে ১৯৮৫ সাল পর্যন্ত টানা সাত বছর তিনি প্রধান বিচারপতির দায়িত্ব পালন করেছিলেন। পিতা ও পুত্রের দেশের প্রধান বিচারপতি হওয়ার এমন নজির ভারতে আর নেই। পিতার দেওয়া দুটি রায়ও ডি ওয়াই চন্দ্রচূড় খণ্ডন করেছিলেন। বলেছিলেন, বাবার দেয়া রায়ে গুরুতর ত্রুটি ছিল। ভারতীয় সুপ্রিম কোর্টের ইতিহাসে এটাও নজিরবিহীন ঘটনা।