সংবাদমাধ্যমের খবরে জানা যায়, রাজা ও কুইন কনসোর্ট যখন মিকলগেট বার দিয়ে ইয়র্কে প্রবেশ করছিলেন, তখন তাদের দিকে ডিম নিক্ষেপ করা হয়।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
এ ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায়, নিক্ষেপের সময় বেশ কয়েকটি ডিম মাটিতে ভেঙে পড়ে। তবে কোনো ডিমই এই দম্পতির শরীর স্পর্শ করেনি।
এ সময় পুলিশ কর্মকর্তাদের ভিড়ের মধ্য থেকে এক ব্যক্তিকে ধরে নিয়ে আসতে দেখা যায়। দেশটির পিএ সংবাদ সংস্থা জানিয়েছে, গ্রেফতারের সময় ওই ব্যক্তি চিৎকার করে বলতে থাকেন, দাসদের আত্মত্যাগের বিনিময়ে এই দেশ তৈরি হয়েছে।
এ সময় উপস্থিত জনতাকে ওই ব্যক্তিকে থামাতে দেখা যায় এবং পাশাপাশি তারা বলছিলেন: ঈশ্বর রাজাকে রক্ষা করুণ।
জানা যায়, যুক্তরাজ্যের আশপাশে একাধিক কার্যক্রমে অংশ নিতে ইয়র্ক ভ্রমণ করছেন চার্লস ও ক্যামিলা।
রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর তার বড় ছেলে সাবেক প্রিন্স অব ওয়েলস রাজা তৃতীয় চার্লস নাম নিয়ে সিংহাসনে বসেন। তার বর্তমান বয়স ৭৩ বছর।সময় নিউজ