বাঘারপাড়া প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
যশোরের বাঘারপাড়ায় চলন্ত বাস থেকে নামতে গিয়ে আবুল কালাম(১৪) নামে এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছেন। রোববার(২০ নভেম্বর) বাঘারপাড়া – শালিখা সড়কের পশ্চিমা গ্রামে ঘটেছে।
নিহত আবুল কালাম বাঘারপাড়া্র নারিকেল বাড়িয়া ইউনিয়নের পশ্চিমা গ্রামের মোক্তার আলীর ছেলে । সে খুলনার একটি হাফেজিয়া মাদ্রাসার ছাত্র।
স্থানীয়রা জানান, আজ সকাল ১০ টার দিকে যশোর থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসে করে নিজ বাড়িতে আসছিলেন আবুল কালাম। বাসটি নারিকেলবাড়িয়া থেকে শালিখা যাওয়ার সময় পশ্চিমা গ্রামে আবুল কালাম কে গতি কমিয়ে চলন্ত বাস থেকে নামিয়ে দেয়। এসময় ওই বাসের আঘাতে তার মাথা ফেটে গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
জানা গেছে, দূর্ঘটনার সময় বাসে ড্রাইভারের স্থানে চালক হিসেবে গাড়ীর হেল্পার ছিলেন।
নারিকেল বাড়িয়া পুলিশ ক্যাম্পের এ,এসআই জামাল উদ্দিন জানান,খবর পেয়ে তিনি দুর্ঘটনাস্থানে যান। ঘাতক বাসটি তখন পালিয়ে গেলেও পরবর্তীতে আটক করা হয়েছে। পরিবারের সদস্যরা বাঘারপাড়া থানায় গিয়েছেন।
বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন বাস দুর্ঘটনায় নিহতের ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘাতক বাস টি আটক করা গেলেও চালক পলাতক রয়েছে।