1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
দেবহাটায় জমিজমার বিরোধে প্রতিপক্ষের মারপিটে স্কুল শিক্ষিকা আহত - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা ঢাকা জেলায় সাব-রেজিস্ট্রার বদলি হবে লটারির মাধ্যমে

দেবহাটায় জমিজমার বিরোধে প্রতিপক্ষের মারপিটে স্কুল শিক্ষিকা আহত

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২০ নভেম্বর, ২০২২
  • ১৭৭ জন খবরটি পড়েছেন

দেবহাটা (সাতক্ষীরা)প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

দেবহাটা উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের কামকাটী গ্রামের জমিজমা সংক্রান্ত বিরোধে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের মারপিটের ঘটনায় স্কুল শিক্ষিকা আহত হয়েছে।

এ ঘটনায় ঐ স্কুল শিক্ষিকাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং আহত শিক্ষিকার স্বামী বাদী হয়ে দেবহাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। আহত স্কুল শিক্ষিকার নাম রেখা রানী। তিনি শরৎ চন্দ্র বৈরাগীর স্ত্রী।

নোয়াপাড়া ইউনিয়নের কামকাটী গ্রামের শরৎচন্দ্র বৈরাগীর দেবহাটা থানায় লিখিত অভিযোগ মতে জানা গেছে, বাদীর বসত বাড়ির পার্শ্ববর্তী লোকদের সাথে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছে। সেই ঘটনার সূত্র ধরে শনিবার সকালে রীতা রানী (৩২), স্বামী- তপন চন্দ্র মন্ডল, ধনে রানী (১৬), পিতা- তপন চন্দ্র মন্ডল, কৃষ্ট পদ সরকার (৫৮), পিতা- মৃত অভিলাষ সরকার, বাসুদেব সরকার (৬২), পিতা- মৃত অভিলাষ সরকার গ্ৰাম কামকাটিয়া ও চালতেতলা গ্রামের রুহুল আমিন (৪২) একত্রে মিলে বাদীর স্ত্রী রেখা রানীকে বিবাদীদের বাড়ির ভিতরে ঢুকিয়ে গলা চেপে হত্যার উদ্দ্যেশে মারপিট করে। তারা সংঘবদ্ধভাবে লাঠি সোটা নিয়ে অতর্কিত তাদের পরিবারের সদস্যদের উপর হামলা চালায়। এতে রেখা রানীর অবস্থা গুরুতর হওয়ায় তাকে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

দেবহাটা থানার অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহ জানান, অভিযোগ মতে তদন্তপূর্বক যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

এ ঘটনার পরবর্তীতে শনিবার রাতে হাসপাতালে ভর্তি থাকাকালীন বিবাদীরা আবারো আহত রেখা রানী ও তার ছেলের উপরে হাসপাতালের মধ্যেই মারপিট করে ও রেখা রানীর ছেলের মোবাইল ফোন কেড়ে নেই। পরবর্তীতে দেবহাটা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar