1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
চট্টগ্রামে পুলিশ ফাঁড়িতে হামলা ২ ইয়াবা কারবারিকে ছিনতাই,নিহত ১,আহত ৮ পুলিশ - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা ঢাকা জেলায় সাব-রেজিস্ট্রার বদলি হবে লটারির মাধ্যমে

চট্টগ্রামে পুলিশ ফাঁড়িতে হামলা ২ ইয়াবা কারবারিকে ছিনতাই,নিহত ১,আহত ৮ পুলিশ

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২০ নভেম্বর, ২০২২
  • ২১০ জন খবরটি পড়েছেন
ছবি-সংগৃহীত

চট্টগ্রামের চান্দগাঁও থানার কালুরঘাট এলাকায় পুলিশের কাছ থেকে ২ ইয়াবা কারবারিকে ছিনিয়ে নেয়া এবং পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় পুলিশের গুলিতে একজন নিহত হয়েছে। আহত হয়েছে পুলিশসহ অন্তত ৮ জন। নিহত নাজমা আকতার মাদক ব্যবসায়ীদের সহযোগী বলে জানিয়েছে পুলিশ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

শনিবার (১৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তৃতীয় লিঙ্গের কয়েকজন ও মাদক কারবারিরা ২ জন ইয়াবা ব্যবসায়ীকে কালুরঘাট পুলিশ ফাঁড়ি থেকে ছিনতাই করে নিয়ে যায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায়  হানিফ ও দেলোয়ারকে ৫ হাজার পিস ইয়াবাসহ আটক করে কালুরঘাট ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) রোকনুজ্জামান। আটক করে ফাঁড়িতে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পরই পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়ে হানিফ ও দেলোয়ারকে ছিনিয়ে নিয়ে যায় তৃতীয় লিঙ্গের কয়েকজন ও তাদের সহযোগীরা। এ সময় পুলিশ ফাঁড়িতে হামলা ও সড়ক অবরোধ করা হয়। পুলিশ ফাঁকা গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশের সঙ্গে হানিফ বাহিনীর সংঘর্ষ হলে হানিফের বোন নাজমা গুলিবিদ্ধ হন এবং দুই পুলিশ সদস্যও আহত হন। পটুয়াখালীর মীর্জাগঞ্জের বাসিন্দা হানিফ মোহরার ৯ নম্বর ও ৮ নম্বর রেল লাইন কেন্দ্রিক মাদকসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করে। তার একাজে হিজড়া নামধারী বিশাল বাহিনী রয়েছে।

ছিনিয়ে নেওয়া মাদক বিক্রেতা এবং হামলাকারীদের গ্রেফতারে অভিযান চলছে।

চান্দগাঁও থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনুর রহমান বলেন, এ ঘটনায় নাজমা আকতার নামে একজন মহিলা মারা গেছেন। তিনি মাদক কারবারিদের সহযোগী। আহত হয়েছেন পুলিশসহ অন্তত ৮ জন। পুলিশের পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে বলেও জানান তিনি।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar