সাতক্ষীরার শ্যামনগর থেকে রান্না করা হরিণের মাংস সহ সাত্তার গাজী (৪২)কে আটক করেছে পুলিশ।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
আটককৃত সাত্তার গাজী (৪২) শ্যামনগরের সিংহরতলী গ্রামের আনসার গাজীর ছেলে ।
নৌ পুলিশ সূত্রে জানা যায়, সুন্দরবন থেকে হরিণের মাংস সাত্তারের বাড়িতে নিয়ে আসছে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ৮ টার দিকে মুন্সিগঞ্জ নৌ পুলিশ ফাঁড়ি ইনচার্জ শিশিরের নেতৃত্বে নৌ পুলিশের সদস্য ও বন বিভাগ মুন্সিগঞ্জ ইউনিয়নে সিংহরতলী গ্রামে যৌথ অভিযান পরিচালনা করেন। এ সময় আসামি সাত্তারের রান্না ঘরে হরিণের মাংস দিয়ে ভাত খাওয়া অবস্থায় তাকে আটক করা হয়।
মুন্সিগঞ্জ নৌ পুলিশ ফাঁড়ি ইনচার্জ শিশির কুমার বিষয়টি স্বীকার করে বলেন, আসামি সহ মাংস বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
চুনকুড়ি ফরেস্ট ওসি হারুন জানান, আসামিকে বন আইনে মামলা দিয়ে রোববার বেলা ১১টার দিকে সাতক্ষীরা জেলা কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।