1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বিএনপি শাসনামলে ভারতে সন্ত্রাসী সরবরাহ করা হতো-হিমন্ত বিশ্ব শর্মা - bdtelegraph24.com
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ গড়ার নির্দেশনা তারেক রহমানের সাংবাদিক আলিফ ফকির হত্যা মামলায় আরো একজন গ্রেপ্তার বাগেরহাটের মোল্লাহাটে পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু মাগুরার শালিখায় চণ্ডীদাস-রজকিনীর প্রেমগাথা, লোককথায় আজও অমর বেনাপোলে বাড়ি নির্মাণে ২০ লাখ টাকা চাঁদা দাবি, নিরাপত্তাহীনতায় প্রবাসফেরত ব্যবসায়ী প্রটোকল ভঙ্গের অভিযোগে ওএসডি রাজশাহী বিভাগীয় কমিশনার, ভারপ্রাপ্ত দায়িত্বে রেজাউল আলম সরকার রাঙামাটি সদর জোনের উদ্যোগে যানবাহন মেরামত প্রশিক্ষণ সম্পন্ন, সনদ পেলেন ১৭ যুবক নবীনগরে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু অভয়নগরে শারদীয় দুর্গোৎসবে লোকশিল্প ও ঐতিহ্যের থিম ধারাবর্ত বিইউপিতে আন্তর্জাতিক মডেল জাতিসংঘ সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত

বিএনপি শাসনামলে ভারতে সন্ত্রাসী সরবরাহ করা হতো-হিমন্ত বিশ্ব শর্মা

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২১ নভেম্বর, ২০২২
  • ২৪৯ জন খবরটি পড়েছেন

বিএনপি শাসনামলে (২০০১-২০০৬) বাংলাদেশ থেকে ভারতে সন্ত্রাসী সরবরাহ করা হতো বলে দাবি করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সম্প্রতি শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডেকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ দাবি করেন।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বাংলাদেশের রাজনীতিতে উইকিলিকসের ফাঁস করা মার্কিন ক্যাবলের একটি সিরিজের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, হিংসাত্মক রাজনীতির প্রতীক’ পলাতক ও দণ্ডিত অপরাধী নেতা তারেক রহমানের বিরুদ্ধে অপকর্মের দীর্ঘ তালিকা রয়েছে। বিএনপি সুশৃঙ্খল গণতান্ত্রিক উত্তরণের দিকে হাঁটতে চাচ্ছে। সেই পথে প্রথম ও প্রধান বাঁধা তিনি।

ক্ষমতা থেকে বিএনপির নামার পর ফাঁস হওয়া ওই সিরিজে উল্লেখ করা হয়, দলটির চেয়ারপারসন খালেদা জিয়ার বড় ছেলের কারণে বাংলাদেশে ঘুষ, আত্মসাৎ ও দুর্নীতির অনুকূলে পরিবেশ গড়ে উঠেছে। মার্কিনিদের যা বড় ক্ষতি করেছে। তাদের গণতান্ত্রিক প্রচেষ্টা ব্যাহত করা হয়েছে।

২০০৮ সালের ৩ নভেম্বর গোপন তারবার্তা পাঠান মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি। তাতে তারেক রহমানকে বাংলাদেশের ‘বিকল্প সরকার ও সহিংস রাজনীতির’ প্রতীক হিসেবে উল্লেখ করেন তিনি।

মরিয়ার্টি বলেন, কলুষিত ব্যবসায়িক চর্চা ও ঘুষের প্ররোচনার পরিবেশ উৎসাহিত করছে তারেক। বাংলাদেশে অতি দরকারি বিদেশি বিনিয়োগকে যা নিরুৎসাহিত করছে। 

মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই জানায়, খালেদা জিয়া ও তার ছেলে তারেক প্রক্সির মাধ্যমে একটি অংশ পেয়েছিলেন। কানাডাভিত্তিক নাইকো রিসোর্সেস লিমিটেডের লিজ পেতে যা দেয়া হয়। মূলত সিলেটের কয়েকটি গ্যাসক্ষেত্রের জন্য এ ঘুষ দেয়া হয়।

ফের সেই দুর্নীতিগ্রস্ত নেতৃত্বকে ফিরিয়ে আনতে আন্দোলন চালিয়ে যাচ্ছে বিএনপি। তাদের প্রতিটি বিভাগীয় সমাবেশে তা প্রমাণ হচ্ছে। 

ইন্ডিয়া টুডের খবরে বলা হয়, আগামী জাতীয় সংসদ নির্বাচনের এখনো এক বছরের বেশি সময় বাকি। তবে এখনই রাজনৈতিক দৃশ্যপট অস্থির হয়ে উঠেছে। বিএনপির নেতারা বারবার শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকারকে ‘উৎখাত’ করার হুমকি দিচ্ছে। 

আগামী ১০ ডিসেম্বর বড় সমাবেশের ডাক দিয়েছে দলটি। সম্প্রতি জনসভায় বিএনপির এক নেতা বলেন, ওই দিন থেকে বেগম খালেদা ও তারেক রহমানের নির্দেশে দেশ পরিচালিত হবে।

২০১৪ সাল থেকে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করতে নির্বাচন বয়কট করে রাজপথে সহিংসতার পথ বেছে নেয় বিএনপি-জামায়াত। তবে ব্যারাকে জন্ম নেয়া ও গণতান্ত্রিক প্রতিবাদের সংস্কৃতিতে অনভ্যস্ত দলটি উদ্দেশ্য অর্জনে ব্যর্থ হয়েছে। 
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, প্রথমে নির্বাচনে অংশ না নেয়া, পরে সন্ত্রাস, আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা, সংখ্যালঘুদের ওপর সহিংসতা বিএনপি-জামায়াত জোটের অন্যতম ‘বড় ভুল’ । এসব আন্দোলনে শত শত প্রাণ ঝরেছে।

সম্প্রতি রাজধানীতে যুবলীগের সমাবেশ মানবসমুদ্রে পরিণত হয়। এতে  স্পষ্ট হয়, ক্ষমতাসীন দলের সমাবেশে ভিড় বিএনপির সমাবেশের চেয়ে অনেক বেশি।

বাংলাদেশে স্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতির ওপর জোর দিয়েছেন ভারতের রাজনীতিক ও লেখকরা। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব ও তার সরকারের প্রশংসাও করেছেন তারা। 

আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, এখন আসামে স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে। এটি বাংলাদেশের প্রধানমন্ত্রীর কৃতিত্ব।

তিনি বলেন, বিএনপি-জামায়াত শাসনামলে সরাসরি জঙ্গিদের পৃষ্ঠপোষকতা দেয়া হতো। তবে শেখ হাসিনা দায়িত্ব নেয়ার পর পরিস্থিতি পাল্টেছে। বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে তার দৃঢ় অবস্থান আসামে শান্তি প্রতিষ্ঠায় সাহায্য করেছে। আমরা কৃতজ্ঞতার সঙ্গে তা স্বীকার করি।

ভারতের প্রথিতযশা লেখক সুবীর ভৌমিক বলেন, সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে বাংলাদেশের ব্যাপক অভিযানের কারণে ভারতের উত্তর-পূর্ব অঞ্চলে সংঘাত কমেছে। তাই ঢাকায় পটপরিবর্তনের বিরুদ্ধে ভারতের অবস্থান থাকা উচিৎ। 

২০০৪ সালের ১ এপ্রিল বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় অস্ত্রের চালান উদ্ধার করে পুলিশ। ভারতের আসামসহ উত্তর-পূর্বের রাজ্যগুলোর ভয়ংকর বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার জন্য এই ১০ ট্রাক অস্ত্র সরবরাহের জন্য চট্টগ্রাম বন্দরে আসে। এই মামলায় তারেক ও তার সহযোগী স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফর জামান বাবরের ভূমিকা ছিল।

বার্টিল লিন্টনারের মতো বিখ্যাত বিশ্লেষক বাংলাদেশকে সেসময় ‘সন্ত্রাসের আঁতুড়ঘর’ হিসেবে বর্ণনা করেন। এলিসা গ্রিসওল্ড এদেশে আফগান স্টাইলের ইসলামি বিপ্লবের ভবিষ্যদ্বাণী করেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বলা হয়, বিএনপি-জামায়াত সরকার পূর্ববর্তী মেয়াদে জঙ্গিদের পৃষ্ঠপোষকতা দিত। চ্যানেল ২৪

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar