মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেছেন লেখিকা ই জঁ ক্যারল। কয়েক দশক আগে নিউইয়র্ক অঙ্গরাজ্যের একটি স্টোরের ড্রেসিংরুমে ট্রাম্প তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ করেছেন তিনি। খবর আল জাজিরা।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
যৌন নিপীড়ন অভিযোগের সীমাবদ্ধতা কাটাতে নতুন আইন ‘অ্যাডাল্ট সারভাইভারস অ্যাক্ট’ কার্যকর হওয়ার পর এ আইনে প্রথম মামলা হলো।
স্ট্যাটিউট অব লিমিটেশন অনুযায়ী, একটি নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো বিষয়ে অভিযোগ করা না হলে তার কার্যকারিতা হারিয়ে যায়। যৌন নিপীড়ন ঘটনার ক্ষেত্রে সেই সীমাবদ্ধতা দূর করতেই নতুন এ আইন।
নতুন এ আইনের ফলে নিউইয়র্কে অনেক আগে যৌন নিপীড়নের শিকার ১৮ বছরের বেশি বয়সী কেউ মামলা করতে পারবেন। সেই সুযোগটি কাজে লাগিয়েছে ই জঁ ক্যারল।
সাম্প্রতি একটি বইতে তিনি লেখেন- ১৯৯০ সালে নিউইয়র্কে একটি ডিপার্টমেন্টাল স্টোরে নারীদের ড্রেসিংরুমে তাকে ধর্ষণ করেন তৎকালীন শিল্পপতি ট্রাম্প।
সাবেক প্রেসিডেন্ট তার বিরুদ্ধে আনা অভিযোগ বরাবর অস্বীকার করে আসছেন। তার দাবি, ওই লেখিকা ‘সম্পূর্ণ মিথ্যা’ বলছেন। পালটা মানহানির মামলাও করেছেন ট্রাম্প। চ্যানেল ২৪