1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
জমি নিয়ে বিরোধের জেরে নারীকে কুপিয়ে জখম - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা ঢাকা জেলায় সাব-রেজিস্ট্রার বদলি হবে লটারির মাধ্যমে

জমি নিয়ে বিরোধের জেরে নারীকে কুপিয়ে জখম

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২
  • ১৯৯ জন খবরটি পড়েছেন
ছবি-বিডিটেলিগ্রাফ

মোঃ ইলিয়াস হোসাইন।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

পটুয়াখালীর মির্জাগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে নাজমা বেগম (৩৮)নামের এক নারীকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। আহত ওই নারী মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার (২৯ নভেম্বর) সকাল সাড়ে সাতটায় উপজেলার মাধবখালি ইউনিয়নের উত্তর চৈতা গ্রামে এ ঘটনা ঘটলে দুপুর সাড়ে ১২ টায় ভুক্তভোগীর স্বামী আব্দুস সাত্তার শিকদার চারজনের নাম উল্লেখ করে থানায় একটি লিখিত অভিযোগ করেন।

অভিযুক্তরা হলেন-উপজেলার মাধবখালী ইউনিয়নের উত্তর চৈতা গ্রামের হাবিব সিকদার (৬৫), ছেলে রুবেল সিকদার (২৫),স্ত্রী রাবেয়া বেগম (৫৫) ও মেয়ে শিরিন(২৮)।

আহত নাজমা ও অভিযোগ থেকে জানা যায়, বসতবাড়ির সীমানা নিয়ে আব্দুস সাত্তার শিকদার ও হাবিব শিকদারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। মঙ্গলবার সকাল সাড়ে ৭ টার দিকে বিরোধপূর্ণ জমিতে হাবিব শিকদার ঘর নির্মাণের কাজ করতে গেলে এতে নাজমা বেগম বাধা দেয়। এ সময় কথার কাটাকাটির একপর্যায়ে হাবিব ও তার ছেলে রুবেল নাজমার গাযে ইট ছুড়তে থাকে। কয়েকটি ইট গায়ে এসে পড়লে ভয়ে সে ঘরে চলে যায়। রুবেল ঘরে মধ্যে গিয়ে প্রথমে লথি, কিল-ঘুষি দেয়। পরে হাবিব সিকদার তার স্ত্রী রাবেয়া ও মেয়ে শিরিন এসে হাত পা চেপে ধরল রুবেল পকেট থেকে ছুরি বের করে মাথায় আগাত করে। এ সময় ডাক-চিৎকারে আশেপাশের লোকজন আসলে তাকে আহত অবস্থায় উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন।

অভিযুক্ত হাবিব সিকদারের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
এ বিষয়ে মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন বলেন, ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar