1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
দুর্বৃত্তদের ছুরিকাঘাতে হরিনাকুন্ডুতে ব্যবসায়ী নিহত - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা ঢাকা জেলায় সাব-রেজিস্ট্রার বদলি হবে লটারির মাধ্যমে

দুর্বৃত্তদের ছুরিকাঘাতে হরিনাকুন্ডুতে ব্যবসায়ী নিহত

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২
  • ১৮৩ জন খবরটি পড়েছেন

বিডিটেলিগ্রাফ ডেস্ক।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

দুর্বৃত্তদের ছুরিকাঘাতে হরিনাকুন্ডুতে আমিদুল ইসলাম জনি (২৪) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। সোমবার (৫ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে হরিনাকুন্ডু বাজারের কসাই মোড়ে মুন্সী মোবাইল ফোনের দোকানের ভিতর এ ঘটনাটি ঘটে।

নিহত আমিদুল ইসলাম জনি উপজেলার আদর্শ আন্দুলিয়া গ্রামের আতিয়ার রহমান মুন্সীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত যুবকের ওই এলাকায় ‘মুন্সী মোবাইল হাউস’ নামে ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। সকাল থেকে তিনি নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে ছিলেন। দুপুরে তিনি মসজিদে নামাজ পড়তে যান। কিন্তু বিকেলে তার বাবা এসে দোকানের মেঝেতে ছেলের রক্তাক্ত মরদেহ দেখতে পান।

নিহতের বাবা আতিয়ার রহমান মুন্সী জানান, তাদের গ্রামের এক ব্যক্তি তাকে জানায় তার ছেলেকে কারা মেরে ফেলেছে। পরে তিনি এসে দোকানের পেছনে মেঝেতে ছেলের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন।

হরিণাকুণ্ডু থানার ইন্সপেক্টর (তদন্ত) আক্তারুজ্জামান লিটন জানান, নিহতের গলায় একটি ছুরি বিদ্ধ রয়েছে। তার দুই হাতের কবজিতেও ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

ওসি সাইফুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন। হত্যার রহস্য উদ্ঘাটন ও দুর্বৃত্তদের ধরতে পুলিশ কাজ করছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar