1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
চুয়াডাঙ্গায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে স্কুল ছাত্র নিহত - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা ঢাকা জেলায় সাব-রেজিস্ট্রার বদলি হবে লটারির মাধ্যমে

চুয়াডাঙ্গায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে স্কুল ছাত্র নিহত

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২
  • ২০৩ জন খবরটি পড়েছেন

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে চুয়াডাঙ্গায় ইমরান হোসেন (১৫) নামে স্কুল ছাত্র নিহত হয়েছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সোমবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় চুয়াডাঙ্গার দর্শনা বেগমপুর কোটালি মাঠ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইমরান হোসেন (১৫) দর্শনা বেগমপুর ঝাঝড়ি গ্রামের হাটপাড়ার ইকরামুল ইসলামের ছেলে এবং বেগমপুর মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল। আহত হয়েছে আলিফ হোসেন।

জানা যায়, সোমবার সন্ধ্যায় দুই বন্ধু ইমরান ও আলিফ মিলে মোটরসাইকেল নিয়ে গ্রামে ঘুরতে বের হয়। এ সময় বেগমপুর কোটালি মাঠ এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে বটগাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। পরে দুজনকে আহতাবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাসনিম আফরীন জ্যোতি ইমরানকে মৃত ঘোষণা করেন।

দর্শনা থানার ওসি লুৎফুল কবির বলেন, মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে একজন মারা গেছে। মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে রাখা আছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar