1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
অভয়নগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানঅবৈধ স্থাপনা অপসারণ না করলে জেল-জরিমানা - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা ঢাকা জেলায় সাব-রেজিস্ট্রার বদলি হবে লটারির মাধ্যমে

অভয়নগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
অবৈধ স্থাপনা অপসারণ না করলে জেল-জরিমানা

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২
  • ২০৫ জন খবরটি পড়েছেন

অভয়নগর (যশোর) প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

অভয়নগরে বিভিন্ন রাস্তা দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা অপসারণের জন্য ২৪ ঘন্টা সময় দেওয়া হয়েছে। অন্যথায় অবৈধ দখলদারের বিরুদ্ধে জেল-জরিমানা উভয় দন্ডসহ মালামাল জব্দ করার হুশিয়ারি দেওয়া হয়েছে।

সোমবার বিকালে নওয়াপাড়া বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নওয়াপাড়া পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) থান্দার কামরুজ্জামান স্থানীয় ব্যবসায়ীদের মৌখিকভাবে এই সতর্কতা জারি করেন।

এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট থান্দার কামরুজ্জামান বলেন, নওয়াপাড়া বাজারের চুড়িপট্টি, শাড়ি কাপড়, গার্মেন্টস ও ক্রোকারিজ পট্টির রাস্তা দখল করে ছোট ছোট ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একটি রাস্তার অবৈধ দখল অপসারণ করা হয়েছে। অন্যান্য রাস্তা দখলমুক্ত করার জন্য স্থানীয় ব্যবসায়ীদের ২৪ ঘন্টা সময় দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে নিজ উদ্যোগে অবৈধ দখল অপসারণ করতে হবে। অন্যথায় অবৈধ দখলদারের বিরুদ্ধে জেল-জরিমানা উভয় দন্ডসহ তাদের ব্যবসায়ী মালামাল জব্দ করা হবে। তিনি আরও বলেন, বাজারের মধ্যে অভিযান চলাকালে চারজন মোটরসাইকেল চালককে চার হাজার পাঁচশ টাকা জরিমানা করা হয়েছে। হেলমেট না থাকায় তাদেরকে জরিমানা করা হয়।

স্থানীয় ব্যবসায়ী আব্দুল হালিম বলেন, বাজারের ভেতরের প্রতিটি রাস্তা সরকারের। নওয়াপাড়া পৌরসভার নিয়ন্ত্রণে থাকা এসব রাস্তা এখন অবৈধ দখলদারের কবলে। ১৬ ফুটের রাস্তা আট ফুটে পরিণত হয়েছে। উপজেলা প্রশাসন ও নওয়াপাড়া পৌরসভা উদ্যোগ নিলে এসব রাস্তা দখলমুক্ত করা সম্ভব।

চুড়িপট্টি কয়েক ব্যবসায়ী নাম প্রকাশ না করে বলেন, বাজার ইজারা নেওয়ার পরিচয়ে পৌরসভার কথা বলে সপ্তাহের শনি ও মঙ্গলবার দুই যুবক তাদের কাছ থেকে ৫০ টাকা করে আদায় করেন। এসব চাঁদাবাজের বিরুদ্ধে ব্যবস্থাগ্রহণের আহবান জানান তারা।

অভিযান চলাকালে উপস্থিত ছিলেন, নওয়াপাড়া পৌরসভার সমাজউন্নয়ন কর্মকর্তা রাজিবুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) অফিসের নাজির মোহাম্মদ মুকুল, অভয়নগর থানা পুলিশ, সাংবাদিক ও ব্যবসায়ীবৃন্দ।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar