1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সুন্দরবনের তালপট্টি এলাকা থেকে নিষিদ্ধ জাল, ট্রলার সহ ১৭ জেলে আটক - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা ঢাকা জেলায় সাব-রেজিস্ট্রার বদলি হবে লটারির মাধ্যমে

সুন্দরবনের তালপট্টি এলাকা থেকে নিষিদ্ধ জাল, ট্রলার সহ ১৭ জেলে আটক

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২
  • ২৫৩ জন খবরটি পড়েছেন

অনাথ মন্ডল, শ্যামনগর।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

পশ্চিম বন বিভাগ সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী বনস্টেশন অফিসের সদস্যরা সুন্দরবনে পৃথক পৃথক অভিযান চালিয়ে লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল সহ ১৭ জন জেলেকে আটক করেছে। এসময় জেলেদের ব্যবহৃত ২টি ট্রলার ও ৫টি নৌকা জব্দ করে বনকর্মীরা।

সোমবার (১২ ডিসেম্বর) ভোর ৫টার দিকে বুড়িগোয়ালিনী বনস্টেশন কর্মকর্তা (এসও) নূর আলমের নেতৃত্বে বনকর্মীরা গহিন সুন্দরবনের তালপট্টি সংলগ্ন পানির খাল ও আগুনজালা নামক স্থান হতে মালামাল সহ জেলেদের আটক করে।

আটক জেলেরা হলেন- খুলনা জেলার রূপসা থানার রামনগর গ্রামের মশিউর হাওলাদারের ছেলে লিপন হাওলাদার, মৃত আঃ মালেকের ছেলে মোঃ মামুন, মোঃ ইলিয়াসের ছেলে মোঃ খয়রুল আলম, বাগেরহাট জেলার মংলা থানার উলোবুনিয়া গ্রামের আয়ুব আলীর ছেলে মুজাহিদ শেখ, কয়রা থানার সাতহালিয়া গ্রামের মৃত আঃ হালিম শেখের ছেলে সাদ্দাফি হোসেন ডালিম, ফকিহাট জেলার ভাঙন পাড়া থানার দিয়া পাড়া গ্রামের মৃত আক্কেল আলী হাওলাদারের ছেলে অলি হাওলাদার, রামপাল থানার চামপুর গ্রামের মৃত লিয়াকত আলী শেখের ছেলে মাসুদ শেখ ভেটকামারী গ্রামের খালেক মোল্যার ছেলে মোল্যা, শহিদ শেখের ছেলে রিপন শেখ,সাইফুল মোল্যা, রফিকুল মোল্যা ও বেনাউল নাজিম শেখ, শ্যামনগর উপজেলার টেংরামারী গ্রামের মৃত জাকির শেখের ছেলে টেংরাখালী গ্রামের মৃত মোহাম্মদ গাজীর ছেলে ছাত্তার গাজী, মৃত মান্দার গাজীর ছেলে আবু মহসিন, পার্শ্বেখালী গ্রামের কওছার আলীর ছেলে শহিদুল ইসলাম, মাওলা বক্স মোড়লের ছেলে মজিদ মোড়ল এবং মোহাম্মাদ আলীর ছেলে ইদ্রিস আলী।

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এ, কে, এম ইকবাল হোসেন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সুন্দরবনে অবৈধভাবে ট্রলার নিয়ে মাছ ধরার সময় পৃথক অভিযান চালিয়ে জেলেদের আটক করা হয়। এসময় জেলেদের ব্যবহৃত লক্ষাধিক টাকা মূল্যের চরপাটা জাল, ট্রলার ও নৌকা সহ আনুসাঙ্গিক মালামাল জব্দ করা হয়।

আটক জেলেদের বন আইনে মামলা দিয়ে সাতক্ষীরা আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar