1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিনামূল‍্যে ধানবীজ ও সার বিতরণ - bdtelegraph24.com
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
নজরুল বিশ্ববিদ্যালয়ে সিন্ডিকেটের দিনেও আন্দোলনে শিক্ষার্থীরা, দাবি পূরণ না হলে অনশন টাঙ্গাইলে ধর্ষণের বিচার দাবিতে অভিযুক্তের বাড়িতে ৪ দিন ধরে বৃদ্ধার অনশন দুর্গাপূজায় দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১০ দিনের ছুটি দোহারে এতিম ৫ কন্যার পরিবারের পাশে ‘আমরা বিএনপি পরিবার’ ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভে সহিংসতা, বন্ধ ৪০০ স্কুল ধর্ম ব্যবসা দিয়ে রাষ্ট্র চলে না: গয়েশ্বর চন্দ্র রায় গাজীপুরে নৈরাজ্যের প্রতিবাদে গাছা থানা ছাত্রদলের বিক্ষোভ মিছিল কালিয়াকৈরে অতিরিক্ত লোডশেডিং ৫ থেকে ৬ ঘণ্টা ও মিলেনা বিদ্যুৎ তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত শাহজালাল বিমানবন্দরে বিশৃঙ্খলা ও মারধর: অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার শাহজালাল বিমানবন্দরে বিমানকর্মীসহ আটক ২, ১ কেজি স্বর্ণ উদ্ধার

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিনামূল‍্যে ধানবীজ ও সার বিতরণ

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২
  • ২০২ জন খবরটি পড়েছেন

এ আর রাকিবুল হাসান, কুড়িগ্রাম।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ১২ ডিসেম্বর সোমবার সকাল সাড়ে ১১ টায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল‍্যে বীজ ও সার বিতরণ করেছে উপজেলা কৃষি অফিস। কৃষি প্রণোদনা কর্মসূচি ২০২২-২৩ এর আওতায় চলতি রবি মৌসুমের জন‍্য উপজেলা কৃষি অফিস চত্বরে তিন দফায় এ বিতরণ কার্যক্রমের আয়োজন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুমন দাস, কৃষি অফিসার নিলুফা ইয়াসমিন, ফুলবাড়ী থানার ওসি (তদন্ত) সারওয়ার পারভেজ, সহকারী প্রোগ্রামার আজমল আফসার, মহিলা বিষয়ক কর্মকর্তা সোহেলী পারভীন, ইউআরডিও উম্মে কুলছুম, ফুলবাড়ী ফায়ার সার্ভিস স্টেশন মাস্টার আহসান হাবীব, মাধ‍্যমিক শিক্ষা অফিসার আব্দুল হাই রকেট, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুর রহমান, একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম প্রমূখ।

উপজেলার ৩ হাজার প্রান্তিক কৃষককে ২ কেজি করে বোরো ধানের হাইব্রিড জাতের বীজ এবং ৩ হাজার ১ শত জন কৃষককে ৫ কেজি করে উচ্চ ফলনশীল উফশী জাতের ধানবীজ, দশ কেজি পটাশ ও দশ কেজি ফসফেট সার বিতরণ করা হয়। এছাড়াও এ উপজেলার ৩ হাজার ২ শত ৬০ জন কৃষকের মাঝে সরিষা, গম, ভূট্টা, চিনাবাদাম, সূর্যমূখী, পেয়াজ, মুগ, মুশুর ও খেসারি ডালের বীজ ও সার বিতরণ করেছে কৃষি বিভাগ।

বিতরণকালে উপজেলা কৃষি অফিসার নিলুফা ইয়াসমিন কৃষকদের উদ্দেশ‍্যে বলেন, আদর্শ বীজতলা তৈরি করে বীজ বপন করতে হবে। বীজ কিছুক্ষণ রোদে শুকিয়ে ১২ ঘণ্টা পানিতে ভিজিয়ে রেখে বীজতলায় ছিটাতে হবে। যদি কুয়াশা বেশি হয় তাহলে পলিথিন দিয়ে বীজতলা ঢেকে দিতে হবে। ভাল ফলন পেতে হলে ১৮ থেকে ২২ দিন বয়সী চারা জমিতে রোপন করতে হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar