1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বাবাকে খুনের পরে ৩২ টুকরা করে গভীর নলকূপে নিক্ষেপ - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা ঢাকা জেলায় সাব-রেজিস্ট্রার বদলি হবে লটারির মাধ্যমে

বাবাকে খুনের পরে ৩২ টুকরা করে গভীর নলকূপে নিক্ষেপ

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২
  • ১৮৫ জন খবরটি পড়েছেন
ছবি-সংগৃহীত

শ্রদ্ধা ওয়াকার খুনের রেশ না কাটতেই ভারতে আরেক নৃশংস হত্যার ঘটনা ঘটলো। দেশটির কর্ণাটকের বাগলকোটে এক তরুণের বিরুদ্ধে বাবাকে ৩২ টুকরা করে গভীর নলকূপে ফেলার অভিযোগ উঠেছে। এনডিটিভির এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

পুলিশ জানিয়েছে, ওই যুবকের নাম ভিথালা কুলালি (২০)। ইতোমধ্যে তাকে গ্রেপ্তার করে পুলিশি হেফাজতে নেয়া হয়েছে। আর মরদেহ উদ্ধার করতে খননকারী যন্ত্র ব্যবহার করা হয়েছে।

গত ৬ ডিসেম্বর বাবা পরশুরাম কুলালিকে রড দিয়ে পিটিয়ে হত্যা করেন ভিথালা। 
পরশুরাম প্রায়ই মাতাল হয়ে ভিথালা ও তার দুই ভাইকে নির্যাতন করতেন। ঘটনার দিন অত্যাচার সহ্য করতে না পেরে বাবাকে পিটিয়ে হত্যা করেন ভিথালা। পরে মরদেহ ৩২ টুকরা করে নিজেদের জমির গভীর নলকূপে ফেলে দেন তিনি।

এর আগে মুম্বাইয়ের বাসিন্দা শ্রদ্ধাকে হত্যার পর কয়েক টুকরা করেন লিভ ইন পার্টনার আফতাব পুনাওয়ালা। দিল্লির ছাতারপুর এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন তারা। গত ১৮ মে তাদের তুমুল ঝগড়া হয়। 

একপর্যায়ে শ্রদ্ধাকে শ্বাসরোধে হত্যা করেন আফতাব। পরে শ্রদ্ধার মরদেহ ৩৫ টুকরো করে সেগুলো রাখার জন্য ৩০০ লিটারের একটি ফ্রিজ কেনেন তিনি। পরবর্তী ১৮ দিনে মেহরাউলি জঙ্গলের বিভিন্ন এলাকায় টুকরোগুলো ফেলে আসেন।

গত ৮ নভেম্বর মেয়ের খোঁজে মেহরাউলি পুলিশের কাছে অপহরণের অভিযোগ করেন শ্রদ্ধার বাবা বিকাশ মদন ওয়াকার। এর ভিত্তিতে ১২ নভেম্বর আফতাবকে গ্রেপ্তার করে পুলিশ। পরে জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেন তিনি। 

আফতাব জানান, শ্রদ্ধা তাকে বিয়ে করতে চেয়েছিলেন। এ নিয়ে ঝগড়ার একপর্যায়ে লিভ ইন পার্টনারকে খুন করেন তিনি। চ্যানেল ২৪

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar