1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বাগেরহাটে প্রতারণার অভিযোগে এক নারী আটক - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা ঢাকা জেলায় সাব-রেজিস্ট্রার বদলি হবে লটারির মাধ্যমে

বাগেরহাটে প্রতারণার অভিযোগে এক নারী আটক

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২
  • ২৮২ জন খবরটি পড়েছেন


মোঃ নাজমুল ইসলাম সবুজ বাগেরহাট প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বাগেরহাটের মোরেলগঞ্জে প্রতারণা করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে আসমা আক্তার মনিরা (২৮) নামে এক নারীকে আটক করেছে থানা পুলিশ।

রবিবার(১৮ ডিসেম্বর)বেলা ১২টার দিকে পৌরসভার আদর্শপাড়ার থেকে পুলিশ তাকে আটক করে। আটক মনিরা বেগম ওই এলাকার বহু লোককে বিদেশ পাঠানো, চাকুরি দেওয়া, ঘর, পানির ট্যাংকি ও গরু দেওয়ার কথা বলে ২০-২৫ জনের নিকট থেকে প্রায় ২৫ লাখ টাকা হাতিয়ে নিয়ে ৬ মাস ধরে আত্মগোপনে ছিলেন। পাওনাদারেরা গতকাল তাকে ওই মহল্লায় পেয়ে আটক করে পুলিশে সোপর্দ করেন। সে মোরেলগঞ্জ উপজেলার ফুলহাতা গ্রামের রুস্তুম আলী মোল্লার মেয়ে।

জানা গেছে, আসমা আক্তার আদর্শপাড়া এলাকায় জনৈক আব্দুল আলমি এর বাড়িতে ১৩ বছর ধরে ভাড়াটিয়া হিসেবে থাকেন। এই সুবাদে ওই এলাকার লোকদেরকে নানা প্রলোভন দেখিয়ে সে টাকা হাতিয়ে নেয়।
এ ছাড়াও আসমা আক্তার ২০১৭ সাল থেকে বাগেরহাট পিসি কলেজের মহিলা হোস্টেলের কাছে জাহানারা মঞ্জিলে একটি কক্ষ ভাড়া নিয়ে বসবাস করে আসছেন। সেখানে তার স্বামী মামুন জেমাদ্দার আসা যাওয়া করেন বলে বাড়ির মালিক অবসরপ্রাপ্ত শিক্ষক জাহানারা বেগম জানিয়েছেন। জাহানারা বেগম বলেন, আসমা বাগেরহাটেও অনেকের নিকট থেকে প্রতারণার আশ্রয়ে কয়েক লাখ টাকা হাতিয়ে নিয়েছে।

এসব বিষয়ে আটক আসমা আক্তার বলেন, যে কোন কারনে টাকা নিয়েছি আবার ফেরত দিয়ে দেব। ‘মামুনের’ কাছে সব টাকা দিয়েছি। আমি নিজেও প্রতারিত হয়েছি। মামুন জোমাদ্দার বারইখালী গ্রামের ইউসুব আলী জোমাদ্দারের ছেলে বলে আসমা জানিয়েছেন।

এ বিষয়ে থানার ওসি মো. সাইদুর রহমান বলেন, আসমা আক্তারকে জনরোষ থেকে রক্ষা করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar