1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বাঘারপাড়ায় ট্রাক চাপায় ভ্যানচালক নিহত - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা ঢাকা জেলায় সাব-রেজিস্ট্রার বদলি হবে লটারির মাধ্যমে

বাঘারপাড়ায় ট্রাক চাপায় ভ্যানচালক নিহত

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২
  • ১৯৩ জন খবরটি পড়েছেন

বাঘারপাড়া প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বাঘারপাড়ার খাজুরায় ট্রাক চাপায় এক ভ্যানচালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকাল ৮টার দিকে স্থানীয় দিশা শিশু নিকেতনের সামনে যশোর-মাগুরা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত ভ্যানচালক আকাশ ঋষি (২৫) ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মালিয়াট ইউনিয়নের ষাটবাড়িয়া গ্রামের সনদ্বীপ ঋষির ছেলে। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, খাজুরা বারীনগর ভাটার আমতলা মোকামে সবজি বিক্রি করে আকাশ ব্যাটারিচালিত ভ্যান নিয়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে দিশা শিশু নিকতনের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ভ্যানটিকে চাপা দিয়ে দ্রুত গতিতে পালিয়ে যায়। এতে ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান চালক আকাশ। তবে দুর্ঘটনার সময় ভ্যানে কোন আরোহী ছিলো না।

বারোবাজার হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম জানান, দুর্ঘটনার সাথে সাথেই দ্রুত গতিতে পালিয়ে যাওয়ায় ঘাতক ট্রাক ও চালককে আটক করা যায়নি। ভ্যানচালকের মরদেহ ও দুর্ঘটনাকবলিত ভ্যানটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar