1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা ছেড়ে মুদির দোকানে বাস নিহত ২ - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা ঢাকা জেলায় সাব-রেজিস্ট্রার বদলি হবে লটারির মাধ্যমে

নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা ছেড়ে মুদির দোকানে বাস নিহত ২

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২
  • ১৭০ জন খবরটি পড়েছেন

এ আর রাকিবুল হাসান, কুড়িগ্রাম প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

কুড়িগ্রাম সদর উপজেলার খলিলগঞ্জের ত্রিমোহনী এলাকায় বাসের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় বাসের চালক আহত হয়েছেন।

শনিবার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টায় কুড়িগ্রাম সদরের ত্রিমোহনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত মো. আব্দুল হান্নান (৪৫) সদর উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের টগরাইহাট এলাকার বাসিন্দা। এছাড়া নিহত অপরজনের পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানান, কুড়িগ্রামের উলিপুর উপজেলা থেকে ছেড়ে আসা ঢাকাগামী আমার এন্টারপ্রাইজের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাকে ধাক্কা দেয়। এসময় বাসটি রাস্তার পাশে থাকা একটি মুদির দোকানে উঠে যায়। এতে অটোরিকশাচালক দ্রুত লাফিয়ে জীবন বাঁচালেও অটোতে থাকা যাত্রী আব্দুল হান্নান ও অটোরিকশার সামনে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান।পরে স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দিলে মরদেহ উদ্ধার করে বাসটি জব্দ করে থানায় নেওয়া হয়। এছাড়া বাসচালক আহত হওয়ায় চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কুড়িগ্রাম সদর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জাহিদ হাসান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহত দুইজনের মরদেহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। একজনের নাম আব্দুল হান্নান, অপরজনের পরিচয় পাওয়া যায়নি। এছাড়া বাসটি থানায় নেওয়া হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar