1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
র‍্যাবের লং রেঞ্জ পেট্রোল দল এখন শরনখোলায়,বনদস্যু মাসুম ফরাজী আটক - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা ঢাকা জেলায় সাব-রেজিস্ট্রার বদলি হবে লটারির মাধ্যমে

র‍্যাবের লং রেঞ্জ পেট্রোল দল এখন শরনখোলায়,বনদস্যু মাসুম ফরাজী আটক

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২
  • ২৬৩ জন খবরটি পড়েছেন

মোঃ নাজমুল ইসলাম সবুজ বাগেরহাট প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

দস্যুমুক্ত করতে র‍্যাবের লং রেঞ্জ পেট্রোল দল এখন শরনখোলার সুন্দরবনে অভিযান চালাচ্ছে। বিশেষ আভিযানিক দলটি রোববার (২৫ ডিসেম্বর) সকালে “এলিট টাইগার্স” ট্রলারযোগে শরনখোলা রেঞ্জ সংলগ্ন লোকালয়ে এসে পৌছায়।

আভিযানিক দলটি উপস্থিত দরিদ্র জেলেদের মধ্যে কম্বল বিতরণ এবং তাদের নিরাপত্তার আশ্বস্থতা প্রদান করে। এসময় র‍্যাব-৬ এর অধিনায়ক লেঃ কর্ণেল মোসতাক আহম্মেদ, কোম্পানী কমান্ডার এসপি মোঃ বদরুদ্দোজা, স্কোয়াড কমান্ডার গোলাম রহমান ও আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।

র‍্যাবের অধিনায়ক সাংবাদিকদের বলেন, ২০১৮ সালের ১ নভেম্বের প্রধানমন্ত্রী সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষনা করেন।

ওই সময় দস্যুদের ৩২৬টি পরিবারকে সরকারের পক্ষ থেকে পুনঃর্বাসন করা হয়। এরপর দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটলে র‍্যাব কঠোরভাবে তা দমন করেছে। সম্প্রতি নব্য দস্যুদলটি মাছ ধরা মৌসুমে দস্যুতা শুরু করলে তাদের নিচিহৃ করতে র‍্যাব ও দ্রুত কার্যক্রম শুরু করেছে। সুন্দরবন পুরোপুরি দস্যুমুক্ত না হওয়া পর্যন্ত র‌্যাবের এ অভিযান অব্যাহত থাকবে।

এব্যাপরে জেলেদের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে। অভিযানে র‍্যাবের গোয়েন্দা শাখার একটি দল, ছদ্দবেশী একটি দল এবং লং রেঞ্জ পেট্রোল দল পৃথকভাবে কাজ করছে। অচিরেই তাদের সফলতা আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এদিকে র‍্যাবের অভিযানে টিকতে না পেরে পালিয়ে যাওয়ার সময় বনদস্যু মাসুম ফরাজী (৪৫) পাথরঘাটা উপজেলার সুন্দরবন সংলগ্ন চরদুয়ানী এলাকায় আটক হয়েছে বলে জেলেরা জানায়। মাসুম ফরাজী শরণখোলা উপজেলার খুড়িয়াখালী গ্রামের মকবুল ফরাজীর পুত্র। সে সাবেক বনদস্যু বাদল বাহীনির সদস্য ছিল।

প্রসঙ্গত গত ১৫ ডিসেম্বর রাতে নয়ন বাহীনি নামের একটি নব্য বনদস্যুদল সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের বেড়ীর খাল ও হরমাল খাল এলাকা থেকে ১৫ জেলেকে মুক্তিপনের দাবীতে অপহরন করে। অপহরনের ৬ দিন পর মুক্তিপন দিয়েদস্যুদের কবল থেকে অপহৃত জেলেরা ছাড়া পায়। এ বিষয় নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হলে আইনশৃঙ্খলা বাহীনি তৎপড় হয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar