1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সুন্দরবনের অভ্যন্তরে অপহরণের সাথে জড়িত ৩ জলদস্যু গ্রেফতার - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা ঢাকা জেলায় সাব-রেজিস্ট্রার বদলি হবে লটারির মাধ্যমে

সুন্দরবনের অভ্যন্তরে অপহরণের সাথে জড়িত ৩ জলদস্যু গ্রেফতার

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২
  • ২১১ জন খবরটি পড়েছেন

মোঃ নাজমুল ইসলাম সবুজ বাগেরহাট প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সুন্দরবনের অভ্যন্তরে জেলে অপহরণের ঘটনায় তিন দস্যুকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (২৬ ডিসেম্বর) ভোরে উপজেলার চিলা ইউনিয়নের জয়মনি গ্রামের শ্যালা নদী সংলগ্ন অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ। এসময় তাদের কাছ থেকে একটি একনালা বন্দুক, দুইটি রামদা, তিন রাউন্ড কার্তুজ, দুটি লোহার রড, একটি কাঠের ডিঙ্গি নৌকা, হাত পা বেঁধে রাখার কয়েক টুকরা লাইলনের রশি, একটি স্কচ টেপ ও দুটি টর্চ লঅইট এবং বিভিন্ন সাইজের লাঠি। বাগেরহাট জেলা পুলিশ সুপার কে এম আরিফুল হক রবিবার দুপুরে এই তথ্য জানান।

গ্রেফতারকৃতরা হলেন-বাগেরহাট জেলার শরণখোলার মৃত মকবুল ফরাজীর ছেলে মোঃ মাসুম ফরাজী (৩৫),  মোঃ আব্বাস কবিরাজের ছেলে মোঃ হাছান কবিরাজ (৩০) ও বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার মৃত আমির হোসেন হাওলাদারের ছেলে মোঃ আলমগীর হোসেন হাওলাদার (৫০)।

পুলিশ সুপার কে এম আরিফুল হক বলেন, গত ৯ ডিসেম্বর বাগেরহাট ও খুলনা জেলার কয়েকজন জেলে পূর্ব সুন্দরবনের চাঁদপাই, শরনখোলা ও জিউধারা ষ্টেশন থেকে পাসপারমিট নিয়ে মাছ এবং কাঁকড়া ধরতে যায়। এসময় কতিপয় জল বা বনদস্যুরা তাদের হামলা চালিয়ে ১৩ থেকে ১৮ ডিসেম্বরের মধ্যে ১১জন জেলেকে অপহরণ করে

তাদের পরিবারের কাছে অর্থ দাবি করে। এ খবর পেয়ে পুলিশ দস্যুদের কবল থেকে তাদের উদ্ধার করেন। উদ্ধারকৃত ওই জেলেদের তথ্য অনুযায়ী আবারও অভিযান চালালে রবিবার (২৬ ডিসেম্বর) ভোরে তিন বনদস্যুকে আটক করে।

আটক তিন দস্যুদের বিরুদ্ধে মোংলা থানায় মামলা করা হয়েছে। ওসি (তদন্ত) বিকাশ চন্দ্র ঘোষ বাদী হয়ে এ মামলা করার পর তাদের আদালতের মাধ্যমে বাগেরহাট জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ সুপার আরিফুল হক জানান।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar