1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শরণখোলায় স্বর্ণ,নগদ টাকাসহ আন্তদেশীয় চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার  - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা ঢাকা জেলায় সাব-রেজিস্ট্রার বদলি হবে লটারির মাধ্যমে

শরণখোলায় স্বর্ণ,নগদ টাকাসহ আন্তদেশীয় চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার 

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২
  • ২১২ জন খবরটি পড়েছেন

মোঃ নাজমুল ইসলাম সবুজ বাগেরহাট প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বাগেরহাটের শরণখোলা থেকে আন্তদেশীয় স্বর্ণ চোর চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেছে রাজশাহী ডিবি পুলিশ। এসময় তাদের কাছ থেকে সাড়ে তিন ভরি স্বর্ণসহ নগদ প্রায় আট লাখ টাকা উদ্ধার করা হয়। সোমবার মোরেলগঞ্জ ও শরণখোলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হচ্ছে, শরণখোলা উপজেলার মধ্যে খোন্তাকাটা গ্রামের আঃ রহমান হাওলাদারের পুত্র আঃ মালেক (৪০), রুহুল আমিন হাওলাদারের পুত্র শহিদুল হাওলাদার (৫০), শাহজাহান হাওলাদারের পুত্র বাবুল হাওলাদার (৫০), রব হাওলাদারের পুত্র ছোট বাবুল (৪৫), মোতালেব হাওলাদার (৪৫) পিতা অজ্ঞাত এবং খেজুড়বারিয়া গ্রামের সম্বুনাথ কুলুর পুত্র স্বর্ণ ব্যাবসায়ী বাবুল কুলু (৪৩)।

রাজশাহী ডিবি পুলিশের এডিশনাল এসপি মোঃ মাসুদ আলম জানান, গত ৩০ নভেম্বর গ্রেফতারকৃতরা পাবলা জেলার ইশ্বরদী উপজেলার মল্লিকা জুয়েলার্স থেকে রাতে তালা ভেঙ্গে ৭০ ভরি স্বর্ণ চুরি করে নিয়ে আসে। পরদিন জুয়েলার্সের মালিক বাবু ইশ্বরদী থানায় একটি মামলা করেন। মামলাটি পরবর্তীতে ডিবি পুলিশ দায়িত্ব পেলে তদন্তে গ্রেফতারকৃতদের সম্পৃক্ততা পাওয়া যায়।

এরপর অনুসন্ধান চালিয়ে তাদের মোরেলগঞ্জ ও শরণখোলা উপজেলার বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের স্বীকারোক্তি অনুযায়ী বাবুল কুলুর দোকান থেকে সাড়ে তিন ভরি স্বর্ণ এবং গ্রেফতারকৃত চোরচক্রের সদস্য শহিদুল হাওলাদারের কাছ থেকে ১০ ভরি স্বর্ণ বিক্রির নগদ সাত লাখ ৯০ হাজার টাকা উদ্ধার করা হয়।

তাদের স্বীকারোক্তি অনুযায়ী খুলনাসহ বিভিন্ন এলাকায় আরো অভিযান চালানো হবে বলে তিনি জানান। এব্যপারে শরণখোলা থানার অফিসার ইন চার্জ মোঃ ইকরাম হোসেন জানান, আসামীদের শরণখোলা থেকে গ্রেফতার করা হলেও মামলা যেহেতু ইশ্বরদী থানায় তাই তদন্তের স্বার্থে ডিবি পুলিশ তাদের সেখানে নিয়ে গেছেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar