1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
পূর্ব শত্রুতার জেরে তিন সহোদরকে কুপিয়ে জখম - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা ঢাকা জেলায় সাব-রেজিস্ট্রার বদলি হবে লটারির মাধ্যমে

পূর্ব শত্রুতার জেরে তিন সহোদরকে কুপিয়ে জখম

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১ জানুয়ারী, ২০২৩
  • ২০০ জন খবরটি পড়েছেন
ছবি-বিডিটেলিগ্রাফ

ইলিয়াস হোসাইন।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

পূর্ব শত্রুতার জেরে পটুয়াখালীর মির্জাগঞ্জে তিন সহোদরকে কুপিয়ে জখম করেছেন প্রতিপক্ষরা।
আহতরা হলেন-কুদবারচর গ্রামের জয়নাল মল্লিকের ছেলে হাবিবুর রহমান মল্লিক (৫২),আবদুল কুদ্দুস মল্লিক (৫০) ও ফারুক মল্লিক ( ৪৫)।

রবিবার ( ১ জানুয়ারি) সকাল সাড়ে ৯ টায় উপজেলার মজিদবাড়িয়া ইউনিয়নের কুদবারচর গ্রামে এই ঘটনা ঘটে। পরে তাদের উদ্ধার করে হাবিবকে বরগুনা হাসপাতালে এবং বাকি দুই ভাইকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কুদ্দুসের অবস্থা গুরুতর হওয়ায় তাকে বরিশাল শেবাচিমে পাঠানো হয়।

অভিযুক্তরা হলেন-একই গ্রামের সাবেক ইউপি সদস্য সহিদ খান (৫৫),সগির খান (৪০),হেমায়েত খলিফা ( ৩৫),আবুল মীর ( ৩৫), নকিব খান ( ৩৫,) নসা মল্লিক ( ৪০), কাওসার মল্লিক ( ৪৯), মোতালেব খান (৫৫), বারেক খান (৫০)।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ফারুকের কাছ থেকে যানা যায়,গত ইউপি নির্বাচনে প্রতিপক্ষ সহিদ মেম্বার হেরে যাওয়ায় দ্ব›দ্ব হয়। এনিয়ে মামলাও চলমান। নির্বাচনের পর আমার বড়ভাই কুদ্দুস ঢাকায় চলে যান। গতকাল রাতে সে বাড়ি আসে। আজ সকালে কুদবারচর বাজারে গেলে সহিদ মেম্বারের নেতৃত্বে ৮/১০ জন রামদা ও লোহার রড দিয়ে কুপিয়ে ও পিছিয়ে গুরুতর জখম করে তাকে। পরে খবর পেয়ে আমি ও আমার বড়ভাই তাকে উদ্ধার করতে গেলে তারা আমাদেরকেও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।

অভিযুক্ত সাবেক ইউপি সদস্য সহিদ খানের কাছে মুঠোফোনে অভিযোগের বিষয় জানতে চাইলে,পরে কথা বলবে বলে লাইনটি কেটে দেয়।

ঘটনার বিষয় মির্জাগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির বলেন,খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করছে। এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar