1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শার্শা সীমান্ত থেকে দেড় কোটি টাকার ১৭ টি স্বর্নের বার উদ্ধার - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা ঢাকা জেলায় সাব-রেজিস্ট্রার বদলি হবে লটারির মাধ্যমে

শার্শা সীমান্ত থেকে দেড় কোটি টাকার ১৭ টি স্বর্নের বার উদ্ধার

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৭ জানুয়ারী, ২০২৩
  • ২১৩ জন খবরটি পড়েছেন

যশোরের শার্শার পাঁচভূলট সীমান্ত থেকে দেড় কোটি টাকার ১৭টি সোনার বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় পালিয়ে গেছে সোনা বহনকারী দুই ব্যক্তি পালিয়ে গেছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

শনিবার (৭ জানুয়ারী) সকালে পাঁচভূলট সীমান্তের নয় কোনা বটতলা এলাকা থেকে এ সোনার চালান জব্দ করা হয়।
পলাতক আসামিরা হলেন, শার্শা উপজেলার রিয়াজুল হক খোকা ও বেনাপোল পোর্ট থানাধীন পুটখালি গ্রামের শাহালম।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি পাঁচভূলট সীমান্ত এলাকা দিয়ে বিপুল পরিমাণ সোনার একটি চালান ভারতে পাচারের উদ্দেশে নিয়ে যাবে। এমন সংবাদের ভিত্তিতে পাঁচভূলট গ্রামের নয় কোনা বটতলা এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন দুই ব্যক্তিকে থামতে বলা হয়। তারা না থেমে তাদের কাছে থাকা দুটি কাগজের পোটলা ফেলে কৌশলে পালিয়ে যায়। ফেলে যাওয়া কাগজের পোটলার মধ্য থেকে ১ কেজি ৯৮৩ গ্রাম ওজনের ১৭টি সোনার বার উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৫০ লাখ টাকা।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar