1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শ্যামনগরে প্রধান শিক্ষকের আত্মহত্যা মামলায়; ইউপি চেয়ারম্যানসহ ৬ আসামি গ্রেফতার - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা ঢাকা জেলায় সাব-রেজিস্ট্রার বদলি হবে লটারির মাধ্যমে

শ্যামনগরে প্রধান শিক্ষকের আত্মহত্যা মামলায়; ইউপি চেয়ারম্যানসহ ৬ আসামি গ্রেফতার

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৮ জানুয়ারী, ২০২৩
  • ১৬০ জন খবরটি পড়েছেন

শ্যামনগর প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী এসআর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বাসারের আত্মহত্যার ঘটনায় দায়েরকৃত মামলায় কৈখালী ইউপি চেয়ারম্যান শেখ আব্দুর রহিমসহ ছয় আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব। শনিবার (৭ জানুয়ারি) রাতে ঢাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বাদল জানান, আবুল বাসারকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে দায়েরকৃত মামলার ছয় আসামিকে ঢাকা রমনা এলাকায় একটি ভাড়া বাসা থেকে গ্রেফতার করে র‍্যাব রোববার সকালে থানায় হস্তান্তর করেছে। জানাযায় তারা হাইকোর্টে জামিন ধরার জন্য সেখানে অবস্থান করছিলেন।

আটককৃতরা হলেন, বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও কৈখালি ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম, শ্যামনগর উপজেলার যাদবপুর গ্রামের শেখ মোমিন আলীর ছেলে কৈখালি এসআর মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের অভিভক সদস্য আলী মোর্তজ, পশ্চিম কৈখালি গ্রামের জমির গাজীর ছেলে অভিভাবক সদস্য জাকির গাজী, সাহেবখালি গ্রামের শেখ নওশের আলীর ছেলে কৈখালি এসআর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মোঃ সালাহউদ্দিন, একই গ্রামের বাহার আলী গাজীর ছেলে সমাজিক বিজ্ঞানের শিক্ষক আব্দুল মান্নান ও বৈশখালি গ্রামের মতিউল্লাহ সরদারের ছেলে শারীরিক শিক্ষার শিক্ষক আব্দুল মজিদ।

প্রসঙ্গত, বুধবার (৪ জানুয়ারি) বেলা দেড়টার দিকে গলায় তোয়ালে দিয়ে আম গাছের সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন সাতক্ষীরার শ্যামনগরের কৈখালী এসআর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল বাসার। তার পরিবারের দাবি, বিদ্যালয় পরিচালনা পর্ষদের শোকজ নোটিশ পেয়ে আত্মহত্যা করেন তিনি।

এই ঘটনায় প্রধান শিক্ষকের স্ত্রী নুরুন্নাহার পারভীন শ্যামনগর থানায় স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ইউপি চেয়ারম্যান শেখ আব্দুর রহিম ও স্কুলের শিক্ষকসহ মোট সাতজনের নামে আত্মহত্যায় প্ররোচনার দায়ে মামলা দায়ের করেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar