1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
নড়াইলে দুই ভাইইয়ের বসতবাড়ি ভাঙচুর এবং অগ্নিসংযোগ - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা ঢাকা জেলায় সাব-রেজিস্ট্রার বদলি হবে লটারির মাধ্যমে

নড়াইলে দুই ভাইইয়ের বসতবাড়ি ভাঙচুর এবং অগ্নিসংযোগ

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৯ জানুয়ারী, ২০২৩
  • ২২৮ জন খবরটি পড়েছেন
ছবি-প্রতিকী

নড়াইলের শেখহাটি ইউনিয়নের দেবভোগ গ্রামের সালাম ও জামাল শেখের বসতবাড়ি ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রবিবার গভীর রাতে ওই গ্রামের সুফল বিশ্বাসের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ রয়েছে। এ কারণে প্রচণ্ড শীতের মধ্যে খোলা আকাশের নিচে রয়েছে পরিবারের সদস্যরা।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ক্ষতিগ্রস্থ দুই ভাই সালাম ও জামাল শেখ জানান, প্রায় তিন বছর আগে দেবভোগ গ্রামের রাধাবল্লভ বিশ্বাসসহ তার তিন ভাইয়ের কাছ থেকে এক একর ২৬ শতক জমি কেনেন তারা। নিয়মানুযায়ী জমি রেজিষ্ট্রেশন ও নামপত্তন সম্পন্ন হয়। তিন মাস আগে ওই জমিতে বাড়িঘর নির্মাণ করে বসবাস করছেন পরিবারের সদস্যরা। হঠাৎ করে রবিবার রাতে রাধাবল্লভের ভাইপো সুফল বিশ্বাসসের নেতৃত্বে ১০ থেকে ১৫ জন তাদের বাড়িঘর ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয়।

এ সময় একটি করে বসতঘর, রান্নাঘর ও বাথরুমসহ বাড়ির জিনিসপত্র ভাঙচুর এবং পুড়িয়ে দেয়া হয়েছে। কনকনে শীতের মধ্যে সালাম ও
জামাল শেখের পরিবারের ১৫ সদস্য খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন। ভুক্তভোগীরা এ ঘটনার সুষ্ঠু বিচার চেয়ে সোমবার সকালে নড়াইল সদর থানায় ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।

এদিকে, এ ঘটনার প্রায় ছয় মাস আগে সালাম ও জামালের পরিবারের সদস্যরা জমিতে গেলে জমিদাতারা হামলা চালিয়ে চার নারীকে পিটিয়ে আহত করে।এ হামলায় শাশুড়ি মোমেনা বেগমসহ (৪৫) তার তিন পুত্রবূধূ মমতাজ বেগম (২৫), ইতি বেগম (১৮) ও আসমা বেগমকে (২২) পিটিয়ে গুরুতর আহত করে তারা।

এসব অভিযোগের ব্যাপারে সুফল বিশ্বাস বলেন, সালাম ও জামাল শেখের বাড়িতে আমার নেতৃত্বে কোনো হামলার ঘটনা ঘটেনি। কে বা কারা হামলা করেছে জানি না। আমি যশোরে অবস্থান করছি। এ জমি নিয়ে বিরোধ থাকায় আদালতে মামলা চলছে। বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগের নিউজ করলে সাংবাদিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবো।

তবে ক্ষতিগ্রস্থ সালাম শেখের ছেলে ইমন বলেন, সোমবার দুপুর ১২টার দিকে ঘটনাস্থলে সাংবাদিকরা যাওয়ার প্রায় ২০ মিনিট আগেও সুফল বিশ্বাস লাঠি উঁচিয়ে ভুক্তভোগীদের ভয়ভীতি দেখান। তিনি (সুফল বিশ্বাস) যশোরে আছেন বলে মিথ্যাচার করেছেন।এদিকে বিভিন্ন পেশার মানুষ দাবি করেন, বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগের সময় সুফল বিশ্বাস কোথায় অবস্থান করছিলেন; তথ্যপ্রযুক্তির সহযোগিতা নিলেই আইন শৃঙ্খলাবাহিনী তা জানতে পারবে।

অন্যদিকে শেখহাটি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই খায়রুল আলমের বিরুদ্ধে অভিযোগ করেন ভুক্তভোগীরা। তারা বলেন, পুলিশ কর্মকর্তা খায়রুল আলম সবসময়ই সুফল বিশ্বাসদের পক্ষে কাজ করেন। আমাদের কোনো কথা শুনতে চান না। উল্টো হয়রানি করেন। সাংবাদিক ছবি তোলার সময়ও এসআই খায়রুল আলম জবাবদিহিতা করে জানতে চান, কারা ছবি তুলছে ?

এ ব্যাপারে এসআই খায়রুল আলম জানান, তার বিরুদ্ধে যেসব অভিযোগ করা হয়েছে, তা ঠিক নয়। নড়াইল সদর থানার ওসি মাহমুদুর রহমান জানান, বিষয়টি খোঁজখবর নিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar