এ আর রাকিবুল হাসান বিশেষ প্রতিনিধি কুড়িগ্রাম।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলায় মাদকসহ এক কুখ্যাত হত্যা মামলার আসামি শাহিনুর আটক হয়েছে ।
কুড়িগ্রাম জেলা উলিপুর থানার একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪৫ পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রয়ের ২৩৫০/- (দুই হাজার তিনশত পঞ্চাশ) টাকা সহ ০৯ টি মাদক মামলা, ০১ টি হত্যা মামলা, ০১ টি চুরি মামলা সহ মোট ১১ টি মামলার কুখ্যাত মাদক ব্যবসায়ী দু’জন কে গ্রেফতার করেন ।
গ্রেফতারকৃতরা হচ্ছে- মোঃ শাহিনুর রহমান, পিতা-মৃত মজির উদ্দিন, সাং-যমুনা পাইকপাড়া, ইউপি-দূর্গাপুর এবং মোঃ শাহরিয়ার রাজিব সাজু, পিতা-মৃত মাহাআলম, স্থায়ী সাং-চন্ডিজান (পান্ডুল ইউনিয়ন ) বর্তমান সাং-মন্ডলপাড়া নামাটারী, ইউপি-দূর্গাপুর, উভয় থানা-উলিপুর, জেলা-কুড়িগ্রাম।
আসামিদ্বয়কে এসআই/মোঃ মিজানুর রহমানের নের্তৃত্বে সঙ্গীয় ফোর্স এএসআই/আরিফুল ইসলাম, এএসআই/আবুল কালাম আজাদ, কং/আতোয়ার হোসেন এর সহায়তায় আসামী মোঃ শাহিনুর রহমান এর বসত বাড়ি থেকে ০৯/০১/২৩ রাত্রী ০৮.৩০ ঘটিকায় সময় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় ।
উলিপুর থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবির জানান, দুজনের বিরুদ্ধে একটি মাদক মামলা রুজু করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।