1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
অভয়নগরে সন্ত্রসীদের গুলিতে মৎস্য ব্যবসায়ী নিহত - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা ঢাকা জেলায় সাব-রেজিস্ট্রার বদলি হবে লটারির মাধ্যমে

অভয়নগরে সন্ত্রসীদের গুলিতে মৎস্য ব্যবসায়ী নিহত

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১১ জানুয়ারী, ২০২৩
  • ৩৯৫ জন খবরটি পড়েছেন

তারিম আহমেদ ইমন।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যশোরের অভয়নগর উপজেলার দত্তগাতি-দামুখালি গ্রামে অজ্ঞাতনামা সন্ত্রসীদের গুলিতে মৎস্য ব্যবসায়ী সুব্রত মন্ডল (৫২) নিহত হয়েছেন। এলাকাবাসী সন্ত্রাসীদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়।

মৎস্য ব্যবসায়ী সুব্রত মন্ডল (৫২)

আজ বুধবার সকাল সাড়ে আটটার সময় দত্তগাতি-দামুখালি হাইস্কুলের পাশে এ  ঘটনা ঘটে।

স্থানীরা জানান, সুব্রত মন্ডল অভয়নগর উপজেলার ভবদহ বাজার মৎস্য আড়ৎ সমিতির সদস্য ছিলেন। তার নামে অভয়নগর থানায় একাধিক মামলা রয়েছে। তিনি খুলনার ফুলতলা বাজার বণিক সমিতির সদস্য রাকিবুল ইসলাম হত্যা মামলার আসামি ছিলেন।

স্কুল শিক্ষক তাপস কুমার রায় জানান, দামুখালী গ্রামের অনাদি মন্ডলের ছেলে মাছের আড়ৎদার সুব্রত মন্ডল সকাল সাড়ে আটটার সময় দত্তগাতি দামুখালি হাইস্কুলের পাশের একটি চায়ের দোকানে চা পান করার পর বাইরে আসলে মোটর সাইকেল আরোহী দুই সন্ত্রাসী সুব্রত মন্ডল কে লক্ষ্য করে পরপর চার রাউন্ড গুলি ছোড়ে।গুলিতে সুব্রত মন্ডলের মাথা বের করে বেরিয়ে যায়। ঘটনাস্থলে তার মৃত্যু ঘটে। এলাকাবাসীদের সন্ত্রাসীদের ধাওয়া করলে তারা জামিরা বাজারের দিকে পালিয়ে যায়। এঘটনায় এলাকায় থমথমে ও আতঙ্ক বিরাজ করছে।

পায়রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান জানান, সুব্রত মণ্ডল সকালে বাড়ি থেকে বের হয়ে পাশে চায়ের দোকানে যান। এসময় মোটরসাইকেলে করে আসা নাম না জানা দু’জন সুব্রত মণ্ডলের মাথা ও বুকে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই সুব্রত মণ্ডলের মৃত্যু হয়। হত্যার কারণ সম্পর্কে নিহতের পরিবারের কেউ কিছু জানাতে পারেনি। এলাকার ভবদহের ২১ ভেন্টের সুইস গেটের পাশে সুব্রত মণ্ডলের একটি আড়ৎ রয়েছে। এছাড়া তিনি মাছ চাষ করতেন। 

খবর পেয়ে অভয়নগর থানা পুলিশ ঘটনাস্থলে রয়েছে।

অভয়নগর থানার ওসি ,একেএম শামীম হাসান জানান, পুলিশ সন্ত্রাসীদের গ্রেফতারে অভিযন শুরু করেছে। কে বা কারা সুব্রত মন্ডলকে হত্যা করেছে তা এখনও জানা যায়নি।তদন্তের পর বিষয়টি জানা যাবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar