1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শার্শা সীমান্তে ৬কোটি টাকার স্বর্ণসহ পাচারকারী আটক - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা ঢাকা জেলায় সাব-রেজিস্ট্রার বদলি হবে লটারির মাধ্যমে

শার্শা সীমান্তে ৬কোটি টাকার স্বর্ণসহ পাচারকারী আটক

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০২৩
  • ১৮৫ জন খবরটি পড়েছেন

শার্শা প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বর্ডার গার্ড বাংলাদেশ, (বিজিবি) ৬৩ টি স্বর্ণের বারসহ আব্দুর রাজ্জাক (৪৮) নামে এক পাচারকারীকে আটক করেছেন।

মঙ্গলবার (১৭ জানুয়ারি ) দুপুরে খুলনা ২১ ব্যাটালিয়নের অগ্রভুলাট ক্যাম্পের বিজিবি সদস্যরা যশোরের শার্শা সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় থেকে তাকে আটক করেন।

জব্দকৃত স্বর্ণের পরিমান ৭ কেজি ৩৩৬ গ্রাম। যার বর্তমান বাজারমূল্য ৫ কোটি ৯০ লাখ ৮১ হাজার টাকা।

আটককৃত আব্দুর রাজ্জাক বেনাপোলের বারোপোতা গ্রামের মৃত শমসের সর্দারের ছেলে।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর রহমান জানান, শার্শার অগ্রভুলাট সীমান্ত পথে একটি স্বর্ণের চালান ভারতে পাচার হবে- এমন গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তে নজরদারি বাড়ান বিজিবি সদস্যরা।

 একপর্যায়ে সন্দেহভাজন এক ব্যক্তি মোটরসাইকেল নিয়ে সীমান্তের দিকে প্রবেশের চেষ্টা করলে তার গতিরোধ করা হয়। পরে মোটরসাইকেলসহ তাকে ক্যাম্পে নিয়ে তল্লাশি করে মোটরসাইকেলের চেসিসের মধ্যে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ৬৩ পিস স্বর্ণের বার পাওয়া যায়।

 আটককৃত আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে স্বর্ণপাচার আইনে মামলা দিয়ে শার্শা থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar