শরীয়তপুরে মায়ের জানাজায় হাত-কড়া ও ডান্ডাবেড়ি পড়ে ছাত্রদলের কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক সেলিম রেজা অংশগ্রহণ করেছেন। ইতোমধ্যেই জানাজার ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে। তার মা নাসিমা বেগম অসুস্থতাজনিত কারণে রোববার সকাল সাড়ে ১০টায় মারা যান। মায়ের মৃত্যু সংবাদ পেয়ে ওই রাতে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে প্যারোলে মুক্তি পেয়ে নিজ বাড়ি শরীয়তপুরের সুজন দোয়াল এলাকায় জানাজায় অংশগ্রহণ করেন।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
ছাত্রদল নেতার স্বজনসূত্রে জানা গেছে, রোববার সকালে শরীয়তপুর সদর উপজেলার সুজন দোয়াল গ্রামের নিজ বাড়িতে অসুস্থতাজনিত কারণে মারা যান নাসিমা বেগম। মায়ের জানাজায় অংশ নিতে আইনজীবীর মাধ্যমে রোববার সকালে জেলা প্রশাসক বরাবর প্যারোলে মুক্তির আবেদন করেন সেলিম রেজা। ওইদিন বিকাল সাড়ে ৪টা থেকে রাত ২টা পর্যন্ত তিনি প্যারোলে মুক্তি লাভ করেন। বিকাল ৪টা থেকে মুক্তি পাওয়ার কথা থাকলেও রাত পৌনে ১১টার দিকে পুলিশি পাহারায় তাকে মুক্তি দেওয়া হয়। সোমবার ভোররাত ৩টায় শরীয়তপুর সদর উপজেলার সুজন দোয়াল গ্রামের বাড়িতে পৌঁছান তিনি। এসময়ও তাকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পড়ে মায়ের জানাজায় অংশগ্রহণ করেন। এসময় স্থানীয় এলাকাবাসী ও ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জানাজা শেষে তাকে আবারও কারাগারে নিয়ে যাওয়া হয়।
পালং থানার ওসি মোহাম্মদ আক্তার হোসেন বলেন, ছাত্রদল নেতা সেলিম রেজা রোববার রাত ১০টার দিকে আসবে বলে খবর পাই। পরে রাত আড়াইটার দিকে আসে।আমাদের সময়ডটকম