1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শরণখোলায় এক রাতে সাংবাদিকসহ পাঁচ বাড়িতে চুরি - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা ঢাকা জেলায় সাব-রেজিস্ট্রার বদলি হবে লটারির মাধ্যমে

শরণখোলায় এক রাতে সাংবাদিকসহ পাঁচ বাড়িতে চুরি

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩
  • ৩০৬ জন খবরটি পড়েছেন
ছবি-বিডিটেলিগ্রাফ

মোঃ নাজমুল ইসলাম সবুজ বাগেরহাট  প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বাগেরহাটের শরণখোলায় একই গ্রামে এক রাতে সাংবাদিকের বাড়িসহ পাঁচ বাড়িতে চুরি হয়েছে। সিঁদ কেটে, জানালা ও ঘরের বেড়া ভেঙে এই চুরি সংঘটিত হয়। মঙ্গলবার সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টার মধ্যে উপজেলার উত্তর কদমতলা গ্রামে এই চুরির ঘটনাগুলো ঘটে। এসব বাড়ি থেকে স্বর্ণালঙ্কার, নগদ টাকা, ল্যাপটপসহ প্রায় তিন লাখ টাকার মালামাল নিয়ে যায় চোরচক্র।

জানা যায়, চোরেরা দৈনিক আমাদের সময়ের শরণখোলা প্রতিনিধি মিজানুর রাকিবের ঘরের বেড়া ভেঙে একটি ল্যাপটপ এবং আলমারিতে থাকা ২০ হাজার টাকা নিয়ে। এছাড়া, একই গ্রামের একরাম গাজীর ঘরের জানালা ভেঙে এক ভরি স্বর্ণালঙ্কার, রিপন তালুকদারের ঘরে সিঁদ কেটে স্বার্ণালঙ্কারসহ ৫০ হাজার টাকার মালামাল, সালাম হাওলাদারের ঘরের বেড়া ভেঙে মূল্যবান কাপচোপড় এবং কলিম তালুকদারের বেড়া ভেঙে ১৫ হাজার টাকা নিয়ে যায় চোরেরা।

সাংবাদিক মিজানুর রাকিব জানান, তিনি রায়েন্দা পাঁচরাস্তা মোড়ের তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে রাত ১০টার দিকে বাড়িতে গিয়ে ঘরের বেড়া ভাঙা দেখতে পান। পরে ঘর তল্লাশি করে টেবিলে থাকা ল্যাপটপ ও আলমারিতে গচ্ছিত টাকা না পেয়ে থানা পুলিশকে অবহিত করেন। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। সংঘবদ্ধ চোরচক্র একই সময় তার গ্রামে আরো চার বাড়িতে চুরি করেছে। এঘটনায় শরণখোলা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম হোসেন জানান, চুরির অভিযোগ পেয়ে ভুক্তভোগীদের বাড়ি পরিদর্শন করা হয়েছে। থানায় সাংবাদিক মিজানুর রাকিব লিখিত অভিযোগ করেছেন। চোরদের ধরার চেষ্টা করছে পুলিশ।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar